IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> পাকিস্তানের আকাশসীমা বন্ধ, ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর বেশকিছু পদক্ষেপের জবাবে পাকিস্তান যেসব সিদ্ধান্ত নেয়, তার মধ্যে একটি হলো ভারতীয় বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এর ফলে ভারতের আন্তর্জাতিক বিমান চলাচল প্রভাবিত হচ্ছে।

এই পরিস্থিতিতে ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ) বিমান সংস্থাগুলোর উদ্দেশে বাধ্যতামূলক আডভাইজরি জারি করেছে।

সেখানে জানানো হয়েছে, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক উড়ানের জন্য বেশি সময় লাগছে, বিশেষ করে দিল্লিসহ উত্তর ভারতীয় শহরগুলো থেকে যে সমস্ত বিমান আন্তর্জাতিক সফর করে তাদের ক্ষেত্রে।

ডিসিজিএ জানিয়েছে, বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইট সম্পর্কিত সঠিক তথ্য দিতে হবে এবং যাত্রা শুরুর সময় যাত্রীদের খাবার ও পানীয়ের সুবিধা দিতে হবে।

পাশাপাশি বিমান সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে, তারা যেন যাত্রীদের আকাশসীমার বিধিনিষেধের পরিবর্তিত রুট, উড়ানের বর্ধিত সময় এবং পথে অন্যান্য স্টপওভার সম্পর্কে সমস্ত তথ্য সরবরাহ করে।

এছাড়াও দীর্ঘ সময়ের আকাশ ভ্রমণের কথা বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে পর্যাপ্ত সংখ্যক মেডিকেল কিট রাখার এবং বিমানবন্দরে চিকিৎসা সম্পর্কিত ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট কলসেন্টারগুলোকে বিমানের সফরের দেরি ও অন্যান্য বিষয়ে যাত্রীদের জানানো, তাদের সব রকম সাহায্য করা, কানেক্টিং ফ্লাইট মিস হলে বা অন্যান্য সুবিধা প্রদানে গাফিলতি হলে প্রয়োজনে ক্ষতিপূরণসহ সমস্ত বিষয় সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31