IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরায়েলের তীব্র হামলায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের তীব্র হামলায় আরও ১৫১ ফিলিস্তিনি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই মারা গেছে ৬৯ জন। ওই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি হামলা চালিয়েছে।

এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমিয়ে থাকা বাস্তুচ্যুতদের ওপর হঠাৎ চালানো এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা।

আইডিএফ দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের বিভিন্ন ঘাঁটি, সুড়ঙ্গ এবং ট্যাংকবিধ্বংসী সাইটে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে তারা ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়া গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রাখার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘাতের কারণে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। হামলার কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্র বা খোলা জায়গায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31