IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ৬০০ দিনে ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত

৬০০ দিনে ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলের নজিরবিহীন সামরিক অভিযানের ৬০০ দিন পার হয়েছে।

এ সময়ে একে একে প্রাণ হারিয়েছেন ৫৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আজ মঙ্গলবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। ওই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন আরও প্রায় ২৫০ জন।

সেদিনই শুরু হয় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা। শুরুতে আকাশ হামলা, পরবর্তীতে স্থল ও নৌপথেও আসতে থাকে ইসরায়েলি হামলা। অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহারে ফিলিস্তিনিদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দ্রুত বাড়তে থাকে হতাহতের সংখ্যা।

মাঝে দুই দফায় প্রায় দুই মাস যুদ্ধ বন্ধ থাকলেও বাকি সময়টাজুড়ে অব্যাহত ছিল ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ। এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৫৪ হাজার ৫৬ জন ফিলিস্তিনি।

গাজার শতভাগ নিয়ন্ত্রণ নেবেন নেতানিয়াহু

সম্প্রতি গাজার শতভাগ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত সপ্তাহে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘লড়াই চলছে, আমরা অগ্রসর হচ্ছি। গাজার প্রতিটি ইঞ্চি আমরা দখলে নেব। সফল হতে হলে আমাদের এমনভাবে লড়তে হবে, যাতে কেউ আমাদের থামাতে না পারে।’

পরবর্তীতে ইসরায়েল হাইয়োম সংবাদমাধ্যম জানায়, সেনাবাহিনী আগামী তিন মাসের মধ্যে বিস্তৃত সামরিক অভিযানের মাধ্যমে গাজার ৭০ থেকে ৭৫ শতাংশ ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিতে চায় ইসরায়েল।

রোববার বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকার ৭৭ শতাংশ ভূখণ্ড এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এতে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। অবিরাম হামলা ও অনাহার তাঁদের দুর্দশা আরও বাড়িয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধের ৬০০ দিন

আগামীকাল বুধবার এই যুদ্ধ ৬০০তম দিনে পদার্পণ করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, অন্য যেকোনো সময়ের তুলনায় ইসরায়েলি হামলার তীব্রতা এখন সবচেয়ে বেশি।

কাতারের মধ্যস্থতায় চালু হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে অবজ্ঞা করে ১৮ মার্চ থেকে নবোদ্যমে হামলা শুরু করেছে নেতানিয়াহুর দেশ। এরপর থেকে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৯০১ ও আহত হয়েছেন আরও ১১ হাজার ফিলিস্তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭৯ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। আরও ১৬৩ জন আহত হয়েছে।

সব মিলিয়ে ইসরায়েলি হামলায় এক লাখ ২৩ হাজার ১২৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন। উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেনি।’

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবিকতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে একটি গণহত্যার মামলা চলছে। ওই মামলার মূল অভিযোগ, গাজা উপত্যকার নিরীহ, নিরপরাধ মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকা।

তবে এসবের কিছুই নেতানিয়াহুকে তার পরিকল্পনা থেকে টলাতে পারেনি। অবস্তাদৃষ্টে মনে হচ্ছে, গাজাকে ফিলিস্তিনিশূন্য করেই ক্ষান্ত দেবেন তিনি।

হামাসের বিবৃতি

গাজার যুদ্ধের ৬০০তম দিনকে সামনে রেখে বিবৃতি দিয়েছে হামাস।

ওই বিবৃতিতে সশস্ত্র সংগঠনটি ‘গাজা উপত্যকার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জোরালো করার’ আহ্বান জানিয়েছে।

হামাস বিভিন্ন সংস্থা ও সংগঠনকে ‘বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি চত্বরে এই আগ্রাসন, নিধন ও আমাদের জনগোষ্ঠীকে অনাহারে রাখার পদক্ষেপের বিরুদ্ধে সব ধরণের প্রতিবাদী উদ্যোগ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

‘আগামী দিনগুলোতে সারা বিশ্বের মানুষ শহরে ও চত্বরে গণ-অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে তাদের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাবেন, এমনটাই আমরা আশা করছি’, যোগ করে হামাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31