IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রথমবারের মতো এবার হজে ফ্যালকন ড্রোন মোতায়েন

প্রথমবারের মতো এবার হজে ফ্যালকন ড্রোন মোতায়েন

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার হজ মৌসুমে সৌদি আরবে নিরাপত্তা ও উদ্ধারকাজে প্রযুক্তিগত এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো ‘ফ্যালকন’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফায়ারফাইটিং ড্রোন মোতায়েন করা হচ্ছে, যা উচ্চতা ও দুর্গম স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ব্যবহৃত হবে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টর মেজর জেনারেল হামুদ বিন সুলায়মান আল-ফারাজ এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সময় রবিবার ঘোষণা করেছে যে এবারের হজ মৌসুমে প্রথমবারের মতো ‘ফ্যালকন’ নামক একটি অত্যাধুনিক ফায়ারফাইটিং ড্রোন ব্যবহার করা হবে।

ফ্যালকন ড্রোনের বৈশিষ্ট্য: এর অপারেশনাল সময়- একটানা ১২ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রোন। প্রায় ৪০ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম। তাপমাত্রা নির্ণায়ক ক্যামেরার মাধ্যমে আগুনের উৎস শনাক্ত করতে পারে। রিয়েল টাইম ভিডিও সরাসরি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে মনিটরিং করা যায়। এটা ব্যবহার উপযোগী স্থানের মধ্যে আছে বহুতল ভবন, শিল্প এলাকা, বিপজ্জনক রাসায়নিক সংরক্ষিত স্থান, ঘনবসতিপূর্ণ এলাকা ও বনভূমি। এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো- দ্রুত সাড়া দেয়, উদ্ধারকর্মীদের জীবনের ঝুঁকি কমায় এবং রিয়েল টাইম চিত্রের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করে।

হজের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রেস কনফারেন্সে আল-ফারাজ আরও জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে হজযাত্রীদের আবাসস্থলগুলোতে আগাম পরিদর্শন, নিয়মিত নিরাপত্তা টহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে। এ সব ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়া দেওয়ার জন্য।

হজের সময়ে জরুরি অবস্থায় তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে বিশেষ ইন্টারভেনশন টিম। এদিকে পাবলিক সিকিউরিটির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-বাসসামি জানান, এ পর্যন্ত ২,৬৯,৬৭৮ জন অননুমোদিত ব্যক্তি মক্কায় প্রবেশের সময় আটক হয়েছেন। ২৫২টি ভুয়া হজ ক্যাম্পেইন ধরা হয়েছে। হজবিধি ভাঙ্গার জন্য গ্রেপ্তার করা হয়েছে ১,২৩৯ জন পরিবহন সেবাকারীকে। ১,০৯,৬৩২টি যানবাহন নিয়ম লঙ্ঘনের জন্য ফিরিয়ে দেয়া হয়েছে। তিনি হজে অংশগ্রহণকারীদের সতর্ক করে বলেন, শুধু অনুমতিপ্রাপ্ত হজযাত্রীদেরই মক্কায় প্রবেশের অনুমতি রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31