IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি গালিবাফের

ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি গালিবাফের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে অব্যাহত হামলার মধ্যেই ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ। বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর’ শত্রু ইসরাইলকে অসহায় করে ছাড়বে। কারণ এই শত্রু কোনো ‘রেড লাইনের প্রতি’ শ্রদ্ধাশীল নয়।

সোমবার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ এসব কথা বলেন।

তার ভাষায়, ‘গত কয়েক রাত ধরে যা ঘটেছে, তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে’।

তিনি আরও বলেন, ‘ইরানী বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে’।

গালিবাফ জোর দিয়ে বলেন, ‘আমদের সবাইকে বুঝতে হবে যে আমরা এখন এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি। আমাদের বর্বর শত্রু কোনো রকম নীতিগত সীমারেখা মানে না। চূড়ান্ত বিজয় নিশ্চিত। তবে এ পথে চড়াই-উতরাই থাকবে এটাই স্বাভাবিক’।

এমন পরিস্থিতিতে, বিভিন্ন জাতিগোষ্ঠী ও মতাদর্শের ইরানি জনগণ এখন ঐক্যবদ্ধভাবে সশস্ত্র বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার আরও বলেন, ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনী, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দূরদর্শী নেতৃত্বে তাদের সামরিক ক্ষমতা ও দক্ষতা বিশ্বকে দেখিয়েছে। তারা ইসরাইলি নিরাপত্তার মিথ ভেঙে দিয়েছে’।

তিনি এ সময় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, শত্রুর হামলা একটি হাইব্রিড যুদ্ধের অংশ। যার কেন্দ্রে রয়েছে মনস্তাত্ত্বিক (cognitive) যুদ্ধ। বর্বর ইসরাইলি শাসনের হুমকি আমাদের মধ্যে নতুন ঐক্য গড়ে তুলেছে।

গালিবাফ জানান, শুক্রবার সন্ধ্যায় আইআরজিসি ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক অবকাঠামো এবং তেহরানসহ বিভিন্ন শহরের আবাসিক ভবনে ব্যাপক সামরিক হামলা চালায়।

এ অভিযানের সূচনার আগে আয়াতুল্লাহ খামেনি এক টেলিভিশন ভাষণে বলেন,

‘ইসরাইলি শাসনব্যবস্থা একটি নিকৃষ্ট শত্রু এবং ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের পর এটি অসহায় হয়ে পড়বে’।

এদিকে, ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার বিকালেও ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে বর্বর হামলা চালানো হয়েছে।

সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওই অঞ্চলের একটি হাসপাতালেও বোমাবর্ষণ করা হয়েছে। দু’টি সংবাদমাধ্যমই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বলে পরিচিত।

এদিকে, হামলাকালে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ হামলার মধ্যদিয়ে ইরান-ইসরাইলের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় সংঘাত আরও চরমে পৌঁছেছে। তেহরান ও পশ্চিম ইরানজুড়ে বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে। সূত্র: মেহের নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31