IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> হত্যার গুজব উড়িয়ে জনসমাবেশে দেখা গেল ইরানের ইসমাইল ক্বানিকে

হত্যার গুজব উড়িয়ে জনসমাবেশে দেখা গেল ইরানের ইসমাইল ক্বানিকে

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে প্রকাশ্যে দেখা গেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল ক্বানিকে। তার উপস্থিতির ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। খবর দিয়েছে আলজাজিরা।

এর আগে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, ইসরায়েলের হামলায় ইসমাইল ক্বানি নিহত হয়েছেন। তবে জনসমাবেশে তার সরাসরি উপস্থিতি এসব হত্যার গুজব সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।

ইসমাইল ক্বানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের দায়িত্ব গ্রহণ করেন। ক্বানির উপস্থিতি ইঙ্গিত দেয়, আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের সামরিক নেতৃত্ব এখনো অটুট রয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর থেকে ইরান-ইসরায়েল সংঘাতে একটি অনিশ্চিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি শুরু হলেও উভয় পক্ষের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা যাচ্ছে। যদিও শুরুতে শর্ত ভঙ্গের অভিযোগ উঠে, প্রেসিডেন্ট ট্রাম্প পরে দু’পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান এবং তিনি ইসরায়েলের কঠোর সমালোচনা করেন।

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি পুনরায় হামলা চালায়, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এর আগে সোমবার ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, এটি ছিল ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা।

ইরান দাবি করেছে, ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তাদের দেশে ৬০০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩টি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি। অন্যদিকে, ইরানি প্রতিরোধে ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31