IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> মোদি-শি বৈঠক, সীমান্তে শান্তি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত

মোদি-শি বৈঠক, সীমান্তে শান্তি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিয়ানজিনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা সীমান্তে শান্তি বজায় রাখা, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য ঘাটতি কমানোর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের সম্পর্ককে ‘প্রতিদ্বন্দ্বী নয়, উন্নয়ন সহযোগী’ হিসেবে দেখার প্রতিশ্রুতি দেন মোদি ও শি। তারা জোর দিয়ে বলেন, ভিন্নমত যেন কখনও দ্বন্দ্বে রূপ না নেয়।

ভারতীয় প্রধানমন্ত্রী সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন এবং এ ক্ষেত্রে গত বছরের সফল সেনা প্রত্যাহারকে স্বাগত জানান। দুই নেতা সীমান্ত সমস্যার ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানে বিশেষ প্রতিনিধিদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর জোর দেন।

জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সরাসরি ফ্লাইট ও ভিসা সহজীকরণের কথা উল্লেখ করেন তারা। এছাড়া কৈলাশ মানস সরোবর যাত্রা ও পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসে।

বাণিজ্য প্রসঙ্গে দুই নেতা জানান, বিশ্ব বাণিজ্য স্থিতিশীল রাখতে ভারত ও চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য রাজনৈতিক ও কৌশলগত দিক বিবেচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্য ঘাটতি কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মোদি বলেন, ভারত ও চীন উভয়েই কৌশলগত স্বায়ত্তশাসন মেনে চলে এবং তাদের সম্পর্ককে কোনো তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। সন্ত্রাসবাদ মোকাবিলা ও ন্যায্য বাণিজ্যের মতো আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন দুই নেতা।

এছাড়া মোদি চীনের এসসিও সভাপতিত্বকে সমর্থন জানান এবং ২০২৬ সালে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে শি-কে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে শি ভারতের ব্রিকস সভাপতিত্বে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্থায়ী কমিটির সদস্য চাই চি-র সঙ্গেও দেখা করেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তার সহযোগিতা চান। চাই চি জানান, দুই দেশের নেতাদের সমঝোতার ভিত্তিতে চীনও সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31