IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> প্রবাস >> লিড নিউজ >> নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে শিক্ষার্থীকে অপহরণ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের সেন্ট মেরিস স্কুল ক্যাথলিক থেকে ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় গণ–অপহরণগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) শনিবার (২২ নভেম্বর) জানিয়েছে, যাচাই–বাছাই শেষে অপহৃতের সংখ্যা আগের ২২৭ থেকে বেড়ে ৩১৫ জনে দাড়িয়েছে। এর মধ্যে ৩০৩ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক রয়েছেন। সিএএন জানায়, স্কুল থেকে পালানোর চেষ্টা করলে আরও ৮৮ শিক্ষার্থীকে বন্দুকধারীরা ধরে নিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী ও চরমপন্থিদের হামলা বেড়েছে। খ্রিষ্টানদের নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে।

নাইজার অঙ্গরাজ্য সরকার জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হুমকির কারণে বোর্ডিং স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেন্ট মেরিস স্কুল তা উপেক্ষা করে স্কুল খোলা রেখেছিল। তবে সিএএন –এর স্থানীয় চেয়ারম্যান রেভারেন্ড বুলুস দাউওয়া ইয়োহান্না বলেছেন, আমরা সরকার ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছি যেন আমাদের সন্তানদের নিরাপদে ফেরানো যায়।

জানা গেছে, গত এক সপ্তাহে নাইজেরিয়ায় এটি তৃতীয় বড়ো অপহরণ। এর আগে সোমবার (১৭ নভেম্বর) কেব্বি অঙ্গরাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে ২৫ স্কুলছাত্রী অপহৃত হয়। এরপর বুধবার (১৯ নভেম্বর) কওয়ারা অঙ্গরাজ্যের একটি গির্জা থেকে ৩৮ উপাসক অপহৃত হন। সর্বশেষ শুক্রবার(২১ নভেম্বর) সেন্ট মেরিস স্কুল থেকে ৩১৫ জনকে অপহরণ করা হয়।

এদিকে কেন্দ্রীয় সরকার প্রায় ৫০টি ফেডারেল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে। কিছু অঙ্গরাজ্যে পাবলিক স্কুলও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত না করলে তারা নিষেধাজ্ঞা, এমনকি পেন্টাগনের সন্ত্রাসবিরোধী উদ্যোগে সরাসরি হস্তক্ষেপের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news