IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টন এলাকায় মাঝ আকাশে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

এবিসি শিকাগোর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে হ্যামন্টনের বেসিন রোড ও নর্থ হোয়াইট হর্স পাইকের কাছে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুইটি হেলিকপ্টারই জরুরি অবতরণ করতে বাধ্য হয় যার মধ্যে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়।

হ্যামন্টন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে মাঝ আকাশে একটি এনস্ট্রম এফ–২৮এ এবং একটি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একটি ভিডিওতে সংঘর্ষের পর একটি হেলিকপ্টারকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়তেও দেখা গেছে।

হ্যামন্টন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা বেসিন রোড এলাকায় একটি বিমান-সংক্রান্ত দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি হেলিকপ্টারে শুধু পাইলটই ছিলেন। তবে নিহত ও আহত পাইলটদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)কে জানানো হয়েছে। সংস্থাগুলো যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31