IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিচ্ছে

বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি আরও বলেছেন, অনুপ্রবেশকারী কি শুধু পশ্চিমবঙ্গেই আছে? জম্মু-কাশ্মীরে নেই? না থাকলে পাহেলগামে হামলা করলো কারা?

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাঁকুড়ার বড়জোয় তৃণমূল কংগ্রেসের দলীয় সভা থেকে এমন বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, পশ্চিমবঙ্গেই শুধু অনুপ্রবেশকারী। জম্মু-কাশ্মীরে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই। যদি সেটা সত্য হয় তবে একটা কথার উত্তর চাই। পাহেলগাও (সন্ত্রাসী হামলা) কি আপনারা করেছেন? রাজধানী দিল্লিতে কয়েকদিন আগে যে ঘটনা (বিস্ফোরণ) ঘটে গেলো, অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও নেই, তবে কি ওটাও আপনারা করেছেন?

তিনি আরও বলেন, রাজস্থান, উত্তর প্রদেশ, উড়িষ্যায় বাংলায় কথা বললেই আপনারা বাংলাদেশি বলে তকমা দিচ্ছেন। ১৯৪৭ সালের আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তান- এই তিন দেশ একসঙ্গে ছিল। পাঞ্জাব থেকে অনেকে পাকিস্তানে গেছে, অতএব পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব- এই দুই রাজ্য বেশি সাফার করেছে। আজ হঠাৎ ওরা এসআইআর করছে। এতদিন কি দুধ ভাত খাচ্ছিল?

সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে মমতা বলেন, বিজেপিকে আর ভোট দেবেন না। ওরা বিশ্বাসঘাতক, ওরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে, ওরা বিধর্মী। ওদের ধর্ম হচ্ছে আগুন লাগিয়ে বেড়ানো, ওদের ধর্ম দাঙ্গা লাগানো। ওদের ধর্ম বিভাজন।

গত বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান সামনে রেখে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভায় ফের ‘খেলা হবে’ বলে তৃণমূল সুপ্রিমো বলেন, খেলা হবে তো। এবারের খেলার নাম হবে ফাটাফাটি। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র- মানুষের জাগরণ। মানুষ যখন পথে নামবে, ওরা লেজ গুটিয়ে পালাবে। আর আপনাদের সতর্ক থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31