IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ওয়াশিংটনে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

ওয়াশিংটনে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের গণমাধ্যমের অফিসের বরাতে আলজাজিরা এমন খবর দিয়েছে।

মার্কিন আইনপ্রয়োগ কর্মকর্তারা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে হুমকির হুশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের কাছ থেকে এই নির্দেশ এসেছে।

এতে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় সাড়া দিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

নির্দিষ্ট করে বললে, জরুরি অবস্থার প্রভাব লাঘবে প্রয়োজনীয় সম্পদ, সরঞ্জাম ও সতর্কতার মাধ্যমে সহায়তা করতে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্পপন্থীদের তাণ্ডবের পর এমন পদক্ষেপ এসেছে। ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এক বুলেটিনে বাইডেনের শপথের দিন রাজধানীসহ ৫০টি রাজ্যে সশস্ত্র বিক্ষোভের হুশিয়ারি দিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সচিবের অফিস এক বিবৃতিতে জানায়, আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়ায় জরুরি অবস্থা বহাল থাকবে এবং ১১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৫৯তম প্রেসিডেন্টের অভিষেকের ফলে জরুরি অবস্থার কারণে ডিস্ট্রিক্টের পদক্ষেপের পরিপূরক হিসেবে কেন্দ্রীয় সহায়তার নির্দেশ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31