IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> টিকা রপ্তানিতে কঠোর হওয়ার হুমকি ইইউর

টিকা রপ্তানিতে কঠোর হওয়ার হুমকি ইইউর

ধূমকেতু নিউজ ডেস্ক : ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের জেরে করোনাভাইরাসের টিকা রপ্তানির নীতিমালা কঠোর করার হুশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এই ব্লকের ২৭টি দেশে যে পরিমাণ টিকা সরবরাহের কথা, তা কাটছাঁট করা নিয়ে শুরু হয়েছে এই দ্বন্দ্ব। বিবিসি এমন খবর দিয়েছে।

ইউরোপীয় হেলথ কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেন, নাগরিকদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নকে অস্ট্রাজেনেকা বলেছে, উৎপাদন সমস্যার কারণে পর্যাপ্ত টিকা সরবরাহে তারা পিছিয়ে পড়েছে।

টিকাদান কর্মসূচির ধীরগতির কারণে সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত সব সদস্য রাষ্ট্রের জন্য টিকা ক্রয় করছে এই ব্লকটি।

এই পরিস্থিতির জেরে যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত টিকার সরবরাহ বিঘ্নিত হতে পারে।

ফাইজার যুক্তরাষ্ট্রের ও বায়োএনটেক জার্মানির কোম্পানি। ফাইজারের বেলজিয়াম প্লান্ট যুক্তরাজ্যে টিকা সরবরাহ করছে।

টিকা সরবরাহকারীদের সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্চের মধ্যে ইইউকে আট কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা।

সরবরাহে কী পরিমাণ ঘাটতি তৈরি হবে; তা নিয়ে কর্মকর্তারা প্রকাশ্যে মুখ না খুললেও ওই কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে সরবরাহ হ্রাস পেয়ে তিন কোটি ১০ লাখে দাঁড়াতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31