IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> সৌদি ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন

সৌদি ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি পুনর্বিবিচেনা করবে যুক্তরাষ্ট্র। নতুন প্রশাসনের জন্য এটি একটি স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন।

বৃহস্পতিবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পুনর্বিবেচনার উদ্দেশ্য হচ্ছে, এই অস্ত্র বিক্রির মাধ্যমে আমাদের কৌশলগত উদ্দেশ্যাবলী ও পররাষ্ট্র নীতিকে এগিয়ে নেওয়া যাবে কিনা; তা ভেবে দেখা। আমরা এখন সেটিই করছি।

বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, মধ্যপ্রাচ্যের ওই দুই দেশে কোটি কোটি ডলারের অর্থ বিক্রি সাময়িক স্থগিত করে দিয়েছে বাইডেন প্রশাসন, যার মধ্যে সৌদির কাছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার অস্ত্র প্রিসিজন-গাইডেড মিউনিশন ও আমিরাতের কাছে এফ-৩৫ বিমান বিক্রিও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ নেয়ার এক সপ্তাহ পরে এমন সিদ্ধান্ত এসেছে। নির্বাচনী প্রচারে সৌদির সঙ্গে সম্পর্ক পুর্নমূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ নীতি উল্টে দিতে এক গাদা নির্বাহী আদেশে সই করেছেন সাবেক এই ভাইস-প্রেসিডেন্ট।

সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতে দেখা গেছে তার পূর্বসূরি ট্রাম্পকে।

পাশাপাশি অবৈধ রাষ্ট্র ইসরাইলকে কট্টর সমর্থন করে গেছেন তিনি। আর ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

২০১৯ সালের মে মাসে ইরানের সঙ্গে উত্তেজনাকে ঘিরে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। মূলত বন্ধুরাষ্ট্র জর্ডান, সৌদি ও আমিরাতের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে কংগ্রেসের আপত্তি এড়িয়ে যেতে তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন।

আর গেল বছর রিয়াদের কাছে ২৯ কোটি ডলারের ছোট গোলা বিক্রিতে সায় দিয়েছিলেন ট্রাম্প।

সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই হাজার ৩০০ কোটি ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোনসহ উন্নত অস্ত্র ব্যবস্থা বিক্রিতে অনুমোদন দেয়ার কথা গত নভেম্বরে কংগ্রেসকে জানিয়েছে তার প্রশাসন।

এর আগে ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের সম্মতির কথা জানিয়েছিল আরব আমিরাত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31