IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পরিবারের কেউ সরকারের সিদ্ধান্তে ভূমিকা রাখবে না’

‘পরিবারের কেউ সরকারের সিদ্ধান্তে ভূমিকা রাখবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবারের কোনো সদস্য সরকারি সিদ্ধান্তে ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পিপল ম্যাগাজিনে প্রকাশিত বাইডেনের সাক্ষাৎকারে এ কথা জানা যায়। সরকারি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের অনৈতিক হস্তক্ষেপ এড়াতে পুরোনো ওবামা-বাইডেন প্রশাসনের মতো করে নতুন সরকার পরিচালনার কথা জানান সদ্য ক্ষমতা নেওয়া এই প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ‘আমাদের পরিবারের কেউ-ই সরকারের কোনো উদ্যোগ বা পররাষ্ট্র নীতির সঙ্গে সংশ্লিষ্ট হবেন না। এখানে কারো কাজ নেই। কেবল আত্মীয়দের সঙ্গে তারা দেখা করতে আসতে পারবেন।’ এর আগে, পদের অপব্যবহার করে ব্যক্তিগতভাবে সুবিধা নিতে প্রেসিডেন্ট রাজি নন বলে তার অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, ‘আমার মনে আছে কয়েক বছর আগে একজন অফিশিয়াল বলেছিলেন, আপনি নিজের বাড়িতে বা গাড়িতে যে জ্বালানি ব্যবহার করেন তার খরচের কিছু অংশ সিনেট থেকে নিতে পারবেন। আমি তখন না করে দিয়েছিলাম।’

বাইডেনের ছোট ভাই ফ্রাঙ্ক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে একটি বিজ্ঞাপন ছেপেছিলেন। হোয়াইট হাউজ গত বৃহস্পতিবার জানায়, নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায় প্রেসিডেন্টের সংশ্লিষ্টতার কথা কোথাও বলা হয়নি। ফ্রাঙ্কের বিজ্ঞাপনের ব্যাপারে হোয়াইট হাউজ সরাসরি মন্তব্য না করলেও, বাইডেন তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় কাজে সংশ্লিষ্ট না থাকার বিষয়টি পরিষ্কার করলেন।

গত শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, বাইডেন নৈতিকভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রশাসন গঠনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পাচ্ছি না।’

অভিযোগ রয়েছে, নিজের ব্যবসায়িক স্বার্থে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজকে ব্যবহার করতেন। এবার অবশ্য হোয়াইট হাউজ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বাইডেন কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে তার নাম ব্যবহারের অনুমতি দেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31