IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> মিয়ানমারে লুকিয়ে থাকা আইনপ্রণেতাদের সরকার গঠনের ঘোষণা

মিয়ানমারে লুকিয়ে থাকা আইনপ্রণেতাদের সরকার গঠনের ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে উৎখাত হওয়া আইনপ্রণেতারা বেসামরিক সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

জান্তার ধরপাকড় এড়াতে আত্মগোপনে থাকা অং সান সু চি’র দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা শনিবার সরকার গঠনের ঘোষণা দেন।

এনএলডির জ্যেষ্ঠ নেতা মান উইন খাইং থানকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।খবর রয়টার্সের।

স্বঘোষিত এই সরকার নিজেদের স্বীকৃতি আদায়ের জন্য কাজ করছে। তারা কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছেন।

ঘোষিত ভাইস প্রেসিডেন্ট মান উইন খাইং থান ফেসবুকে দেশটির জনগণের উদ্যেশে বক্তব্য রেখেছেন। এতে তিনি বলেছেন, এটি আমাদের আমাদের জাতির সবচেয়ে অন্ধকার মুহূর্ত এবং এই সময়ের অবসান হতে আর বেশি দেরি নাই।

স্বঘোষিত বেসামরিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে কয়েক দশক ধরে আমাদের স্বৈরাচারের বিভিন্ন নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে। এই বিপ্লব আমাদের সব শক্তি ও সামর্থ্যকে ঐক্যবদ্ধ করার সুবর্ণ সুযোগ।

এদিকে শনিবার মিয়ানমারে সামরিক সরকারের নিরাপত্তাবাহিনীর গুলিতে আরও অন্তত ১২ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে মধ্যাঞ্চলীয় শহর পিয়ায়তে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে নিহত হয়েছে দুই জন। এর আগের রাতে সেখানে আরও তিনজন নিহত হয়।

মান্দালয়ভিত্তিক অ্যাক্টিভিস্ট মিয়াত থু নিহতদের মধ্যে ১৩ বছরের শিশুও রয়েছে। তিনি বলেন, তারা এমন আচরণ করছে যেন তারা নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধে মেতেছে।

আরেক বিক্ষোভকারী দাবি করেছেন, এক বৌদ্ধ ভিক্ষুসহ দুজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন তিনি। বলেন, একজনের উরুতে গুলি লেগেছে, আরেকজনের নৃশংস মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, পিয়ায় শহরে নিরাপত্তাবাহিনী প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে আহতদের নিতে দেয়নি। এতে করে একজনের মৃত্যু হয়েছে।

মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের চৌক শহরে এক ট্রাক চালক বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানিয়েছেন তার এক পারিবারিক বন্ধু।

বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, মিয়ানমারজুড়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ৭০ জনের বেশি নিহত হয়েছে।

শনিবারের বিক্ষোভে এই সহিংসতার ঘটনা এমন সময় ঘটলো যখন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন। এছাড়া একই দিনে উৎখাত হওয়া ও স্বঘোষিত বেসামরিক সরকারের কোনও নেতা প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিলেন।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়ী এনএলডি দলকে সরকার গঠনের সুযোগ না দিয়ে দলটির সিনিয়র নেতাদের বন্দি করে সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট এবং এনএলডি নেত্রী সু চিকেও এদিন গ্রেপ্তার করা হয়। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31