IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু

বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে জেঁকে বসা করোনার আঘাতে দীর্ঘ হয়েই চলেছে মৃতের সংখ্যা। যেখানে গত একদিনেও প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পৌনে তিন লাখের বেশি মানুষ। তবে বেঁচে ফেরার সংখ্যাও নেহায়েত কম নয়। যা ২ কোটি ১৫ লাখ ছাড়িয়ে গেছে। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৭৭ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে। অপরদিকে নতুন করে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৯৯২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার ৪৩৮ জনে ঠেকেছে। 

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৬০ হাজার ৭৭৫ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ মাত্রা ছাড়ায়। যেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে প্রাণহানি। আর ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৬৭ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ২ লাখ ১৯৭ জন ভুক্তভোগী।

সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৯১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ৮২ হাজার ৯১ জনে ঠেকেছে।

তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৩ লাখ ৮৪ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৭৪ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৭৮৫ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

পেরুতে আক্রান্ত ৭ লাখ ৩৮ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩০ হাজার ৯২৭ জন। 

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ সাড়ে ২৮ হাজারের অধিক মানুষের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ২৮৮ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৭৬ হাজারের বেশি। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭১ হাজার ৬৭৮ জন মানুষের।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৪১ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্তের ৬ লাখ ৩ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ৩০ হাজার ৪ জনের।

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৮৫২ জন ভুক্তভোগী। 

চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ প্রায় ৩৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৪ লাখ ৭ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ৪৫৩ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৩ লাখ ৯৫ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩০ হাজার ৯৯৯ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৬৪ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৮০২ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ