IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> পাঁচ জনকে গুলি করে হত্যার পর ফুটবলারের আত্মহত্যা

পাঁচ জনকে গুলি করে হত্যার পর ফুটবলারের আত্মহত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : চিকিৎসকসহ পাঁচজনকে গুলি করে হত্যার পর ‘আত্মহত্যা’ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের (এনএফএল) সাবেক খেলোয়াড় ফিলিপ অ্যাডামস।

দেশটির সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকহিল শহরে স্থানীয় সময় বুধবার এ হত্যাযজ্ঞে মেতে ওঠেন ফুটবলার ফিলিপ অ্যাডামস। এর পর পুলিশের সঙ্গে গুলিবিনিময়কালে আত্মহননের পথ বেছে নেন ফিলিপ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার বিকাল পৌনে ৫টায় সাউথ ক্যারোলাইনার ইয়র্ক কাউন্টির রকহিল শহরের মার্শাল রোডের একটি বাড়িতে গোলাগুলি চলছে বলে খবর পায় পুলিশ। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন বাড়িটির ভেতরে ওই এলাকার খ্যাতনামা চিকিৎসক রবার্ট লেসলি (৭০), তার স্ত্রী বারবারা লেসলি (৬৯), তাদের নাতি আডাহ লেসলি (৯), নাতনি নোয়াহ লেসলি (৫) এবং পরিবারের কর্মী জেমস লেউয়িসের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে আছে।

এ সময় চিকিৎসক লেসলির পাশের বাড়িতে ঘাতক সাবেক এনএফএল খেলোয়াড় ফিলিপ অ্যাডামসের অবস্থান শনাক্ত হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে অ্যাডামস গুলি ছোড়েন। একপর্যায়ে নিজের গুলিতেই মারা যান তিনি।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় লিগে একাধিক দলের হয়ে ডিফেন্ডারের ভূমিকায় খেলেছেন ফিলিপ অ্যাডামস।

কী কারণে চিকিৎসক লেসলিসহ তার পরিবারের সবাইকে হত্যা করলেন ফিলিপ, সে সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি পুলিশ।

ইয়র্ক কাউন্টি পুলিশের প্রধান কেভিন টলসন সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও কিছুই বুঝে উঠতে পারছি না যে, সাবেক ফুটবল তারকা কেন এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেও আত্মহত্যা করলেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ফিলিপ অ্যাডামসের চিকিৎসক ছিলেন নিহত ডা. রবার্ট লেসলি। কিছু দিন আগেও ফিলিপকে চিকিৎসা দিয়েছিলেন লেসলি।

এদিকে স্থানীয়ভাবে অত্যন্ত পরিচিত চিকিৎসক রবার্ট লেসলিকে হত্যার এমন হৃদয়বিদারক ঘটনায় সাউথ ক্যারোলাইনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31