IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনা রুখতে মোদিকে মনমোহনের ৫ পরামর্শ

করোনা রুখতে মোদিকে মনমোহনের ৫ পরামর্শ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনায় বিপর্যয় রোখতে দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়ে চিঠি লিখলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

টিকা দেয়ার পরও দেশটিতে আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। খবর হিন্দুস্থান টাইমসের।

এমন পরিস্থিতিতে কীভাবে সংকট কাটতে পারে, তা নিয়ে ভারতের মোদিকে চিঠি লিখলেন মনমোহন সিং।

পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছেন তিনি। চিঠিতে বর্তমান কোভিড পরিস্থিতিকে ‘অভূতপূর্ব জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেছেন মনমোহন।

ভ্যাকসিন কর্মসূচি নিয়ে মোদিকে পরামর্শ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, যদি আমরা এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চাই, তা হলে আমাদের আগে থেকেই পর্যাপ্ত অর্ডার দেওয়া উচিত।

তবেই প্রস্তুতকারী সংস্থা ঠিক সময়ে তা জোগান দিতে পারবে। আগামী ছয় মাসের জন্য সংস্থাগুলোকে কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, তার ভিত্তিতে ভ্যাকসিন কর্মসূচি ঘোষণা করা উচিত।

মনমোহন আরও লিখেছেন, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ১০ শতাংশ লক্ষ্যমাত্রা ধার্য্য করতে পারে। তবে একইসঙ্গে রাজ্যগুলোর চাহিদার কথাও মাথায় রাখা উচিত। তারা কী পরিমাণ ভ্যাকসিন পেলে কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও ভেবে দেখতে হবে। আগামী দিনে রাজ্যগুলো ঠিক কী পরিমাণ ভ্যাকসিন পাবে, সেটাও তাদের জানানো উচিত।

তিনি লিখেছেন, কত ভ্যাকসিন কীভাবে আমদানি হচ্ছে? কোথায় তৈরি হচ্ছে? সরকারি সেই নির্দেশিকা প্রকাশ্যে আনুক কেন্দ্র। কোন রাজ্যের কত ডোজের চাহিদা? কীভাবে সেই ভ্যাকসিন সরবরাহ হবে? সেটাও স্বচ্ছতা বজায়ে প্রকাশ্যে আনা হোক।

সাবেক প্রধানমন্ত্রীর মতে, ৪৫ বছরের কম বয়স হলেও সামনের সারির কর্মীদের মধ্যে আরও বেশি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।

গণপরিবহণ চালাচ্ছেন যারা, পঞ্চায়েত ও পৌরসভার কর্মী এবং আইনজীবীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এদের ৪৫ বছরের নীচে হলেও টিকা দেওয়া উচিত।

এর পাশাপাশি মনমোহন জানিয়েছেন, আরও কিছু সংস্থাকে টিকা তৈরির অনুমতি দেওয়া যেতে পারে। এইচআইভি বা এইডস রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য ওষুধের ক্ষেত্রে এমনটা আগেও করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31