IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> আহত সেনাদের ভাড়াটে সঙ্গী ইসরাইলি নারীরা

আহত সেনাদের ভাড়াটে সঙ্গী ইসরাইলি নারীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলে আহত সেনাদের জন্য সারোগেট সেক্স থেরাপি নামে এক বিতর্কিত চিকিৎসা পদ্ধতি চালু আছে।

যে সেনারা কোনো সংঘাতে গুরুতর আহত হয়েছেন এবং তার যৌন-পুনর্বাসন দরকার, তারা সরকারি খরচে পেতে পারেন এই থেরাপি অর্থাৎ একজন সারোগেট যৌনসঙ্গীর সেবা। খবর বিবিসির।

এর অর্থ হলো— রোগীর যৌনসঙ্গী হিসেবে একজন লোককে ভাড়া করে আনা। বিতর্কিত বলেই খুব বেশি দেশে এটি চালু হয়নি। তবে ইসরাইলে সেনাদের জন্য এই থেরাপি চালু আছে।

তেলআবিবে সেক্স থেরাপিস্ট রোনিট আলোনির ক্লিনিকে কনসালটেশন রুমটি দেখতে আর দশটা সাধারণ ক্লিনিকের মতোই।

আলোনির মক্কেলদের জন্য ছোট কিন্তু আরামদায়ক একটি সোফা আছে। আর আছে নারী ও পুরুষের যৌনাঙ্গের জীববৈজ্ঞানিক চিত্র, যা রোনিট আলোনি ব্যবহার করেন বিভিন্ন বিষয় বুঝিয়ে বলার জন্য।

কিন্তু এর পাশের ঘরটিতে যা হয়, তা বেশ অবাক হওয়ার মতোই। এতে আছে একটি সোফা-বেড ও মোমবাতি।

এতে আছে একটি বিছানা, একটি সিডি প্লেয়ার, পাশে একটি স্নানের ঘর। আর ঘরের দেয়ালে আছে যৌনউত্তেজক নানা শিল্পকর্ম।

আলোনি বলেন, এখানে যিনি সারোগেট অর্থাৎ ভাড়ায় আসছেন, তিনি পুরুষ বা মহিলা যাই হোন- তার কাজটা হচ্ছে পার্টনারের ভূমিকাটা পালন করা।

সমালোচকরা একে দেহ ব্যবসার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু ইসরাইলে এটা এতটাই গ্রহণযোগ্য হয়ে গেছে যে, যেসব সেনা আহত হওয়ার কারণে যৌনক্ষমতা হারিয়েছেন- তাদের জন্য এই থেরাপির খরচ বহন করছে রাষ্ট্র।

আলোনি ডক্টরেট করেছেন যৌন-পুনর্বাসনের ওপর। তিনি বলেন, লোকে এখানে আসে চিকিৎসার জন্য, আনন্দের জন্য নয়। এখানে দেহ ব্যবসার সঙ্গে মিলে যায় এমন কিছুই নেই।

তা ছাড়া ৮৫ শতাংশ ক্ষেত্রেই এখানকার থেরাপির সেশনগুলোর বিষয় হচ্ছে একান্ত ঘনিষ্ঠতা, স্পর্শ, দেওয়া-নেওয়া, যোগাযোগ ইত্যাদি।

এখানে শেখানো হচ্ছে, কীভাবে একজন ব্যক্তি হিসেবে আপনি অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন।যে পর্যায়ে এসে আপনি যৌন সম্পর্ক গড়ে তুলছেন- সেটা হচ্ছে এ প্রক্রিয়ার শেষ ধাপ।

সারোগেটরা তাদের মক্কেলের সঙ্গে সেশনের বাইরে যোগাযোগ করতে পারেন না।

একেবারে প্রথম দিকে এই সারোগেট যৌনসঙ্গী সেবা নিয়েছিলেন এমন এক সেনা জানান, প্রায় ৩০ বছর আগে রিজার্ভ সৈন্য থাকা অবস্থায় তিনি একটি দুর্ঘটনায় পড়েছিলেন- যাতে তার জীবন পুরোপুরি বদলে যায়।

তিনি একটি উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলেন। এতে তার কোমরের নিচ থেকে বাকি শরীর অসাড় হয়ে যায় এবং তিনি আগেকার মতো যৌন মিলন করতে অক্ষম হয়ে পড়েন।

তিনি বলেন, আমি আহত হওয়ার পর একটা তালিকা করেছিলাম- কী কী করার সক্ষমতা আমাকে অর্জন করতেই হবে।

সে তালিকায় ছিল— একা একা স্নান করতে পারা, নিজে নিজে খাওয়া ও কাপড় পরা, গাড়ি চালাতে পারা এবং কারও সাহায্য না নিয়ে সেক্স করতে পারা।

তখন তিনি বিবাহিত এবং সন্তানের পিতা, কিন্তু তার স্ত্রী ডাক্তার বা থেরাপিস্টদের সঙ্গে সেক্স নিয়ে কথা বলতে অস্বস্তিবোধ করতেন। ফলে তিনিই স্বামীকে পরামর্শ দিলেন, আলোনির সাহায্য নিতে।

তিনি ব্যাখ্যা করেন— আলোনি কীভাবে তাকে এবং তার ভাড়াটে যৌনসঙ্গীকে প্রতিটি সেশনের আগে নির্দেশনা ও মতামত জানাতেন।

সপ্তাহিক এই সেশনগুলোর জন্য সরকার যে খরচ জোগাচ্ছে এটি ঠিকই আছে, কারণ তার অন্যান্য ক্ষেত্রে পুনর্বাসনের খরচও তো সরকারই দিচ্ছে।

বর্তমানে তিন মাসব্যাপী এই থেরাপি কর্মসূচির মোট ব্যয় হয় ৫ হাজার ৪০০ ডলার।

আলোনির ক্লিনিকে আসেন নানা বয়স ও পেশার লোকজন। এদের অনেকে দুশ্চিন্তা বা সম্পর্কঘটিত নানা কারণে রোমান্টিক সম্পর্ক গড়তে গিয়ে সমস্যায় পড়ছেন। কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আবার অনেকে আছেন- যারা শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন।

আলোনি পড়াশোনা করেছেন নিউইয়র্কে। ১৯৮০-এর দশকে ইসরাইলে ফিরে আসার পর তিনি যৌন সারোগেট বিষয়ে নেতৃস্থানীয় ইহুদি ধর্মগুরুদের অনুমোদন নেন। তার পর শুরু করেন একটি পুনর্বাসন কেন্দ্রে থেরাপি দেওয়ার কাজ।

ধর্মগুরুরা একটি নিয়ম বেঁধে দিয়েছিলেন যে কোনো বিবাহিত পুরুষ বা নারী সারোগেট হিসেবে কাজ করতে পারবে না। আলোনি এখন পর্যন্ত সেই নিয়ম মেনে চলেছেন।

একসময় তিনি ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদনও পান। তার ক্লিনিকে ভাড়াটে যৌনসঙ্গী দিয়ে থেরাপি গ্রহণ করেছেন প্রায় এক হাজার লোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31