IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ঈদের দিনেও মিনিটে ৩০ বিস্ফোরণ

ঈদের দিনেও মিনিটে ৩০ বিস্ফোরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশেই মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে ফিলিস্থিনিদের এবার অন্যরকম ঈদ। করোনার আবহের পাশাপাশি যুদ্ধ, ধ্বংসযজ্ঞ আর ঘর-স্বজন হারানোর বেদনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে তাদের ঈদ। দেশটিতে হামলার তীব্রতা এত বেশি যে, প্রতিমিনিটে ৩০টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিগত কয়েকদিনে গাজায় শতাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বিগত কয়েকদিনে হামলার ব্যাপকতা এতই ছিল যে, ৬০ সেকেন্ডে ৩০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে যেকোন সময় পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা করেছে জাতিসংঘ। গত দুই দিনের বিমান হামলায় ৫ নারী ও ১৬ শিশুসহ ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬৫ জন।

এদিকে জেরুজালেমের বিমান হামলার জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়েছে হামাস। ইসরায়েল বলছে, হামাস ৬৩০টির বেশি রকেট ফায়ার করেছে। এরমধ্যে ২০০টি আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমে আটকে যায়৷ অন্যদিকে ১৫০টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়৷ হামাসের হামলায় ইসরায়েলের সেনাসদস্যসহ এ পর্যন্ত দেশটির ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

আল জাজিরার সাংবাদিক সাফওয়াত আল-কাহলৌত জানিয়েছেন, হামলা-পাল্টা হামলায় প্রায় পুরো গাজা জেগে আছে। বুধবার গভীর রাত পর্যন্তও চলে বোমাবর্ষণ। কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দে কাঁপছে ভবনগুলো।

এমনই উৎকণ্ঠা উদ্বেগের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে ফিলিস্তিনিদের ঈদ। বৃহস্পতিবার সকালে ঈদুল ফিতর উদযাপনেও তাদের মনে অজানা এক আতঙ্ক আর আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ একটি যুদ্ধের দিকেই যাচ্ছে পরিস্থিতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31