IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরাইলে বৃষ্টির মতো রকেট হামলায় নিহত ২

ইসরাইলে বৃষ্টির মতো রকেট হামলায় নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে ইহুদীবাদী দেশটিতে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরাইলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পত্রিকাটির প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের রকেট হামলায় ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

এদিকে বিবিসি জানিয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে ১০ ইসরাইলি হতাহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে ৫০টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হওয়ায় হামাস মর্টার ছোড়ে।

মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৩ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31