IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> কোরআনের সুরা ব্যবহার, ইসরাইলের কেমন বিদ্রুপ

কোরআনের সুরা ব্যবহার, ইসরাইলের কেমন বিদ্রুপ

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মত বোমাবর্ষণ করছে ইসরাইলি বিমান। আর এই ছবিতে যুক্ত করা হয়েছে পবিত্র কোরআনের সুরা ফিল।

ইসরাইলের আরবি ভাষার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের এমন একটি পোস্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন মুসলিমরা। ওই টুইটার পোস্টে গাজায় চলমান বোমাবর্ষণকে ন্যায্যতা দিতে কোরআন শরিফের একটি সুরা তুলে ধরা হয়েছে।

মিডল ইস্ট আই তাদের খবরে উল্লেখ করেছে, এর মধ্য দিয়ে কোরআনের আয়াতে মক্কার কাবাকে রক্ষা করা পাখির ঝাঁক হিসেবে নিজেদের দাবি করেছে ইসরাইল। আর যুদ্ধের হাতি হিসেবে হামাসকে তুলে ধরেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের কর্তৃপক্ষ এমন টুইট করে বিশ্বের ১শ ৮০ কোটি মুসলিমকে অপমান করেছে।

ফিল অর্থ হলো হাতি। সুরা ফিলে প্রাক-ইসলামিক যুগে আরব ইতিহাসের একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। এ সুরায় হস্তিবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। যুদ্ধের হাতি নিয়ে একটি বাহিনী মক্কার কাবা আক্রমণ করতে গেলে পাখির ঝাঁক পাথর ফেলে তাদের পরাজিত করে।

মঙ্গলবার সকালে ইসরাইলের আরবি ভাষার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তাটি প্রকাশ করা হয়। এতে কোরআনের ১০৫তম সুরা ফিলের আয়াতের সঙ্গে ইসরাইলি বিমান হামলায় একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি ওঠা একটি ছবি প্রকাশ করা হয়েছে।

ফলো-আপ টুইটার পোস্টে বলা হয়, এটি হলো মিথ্যাবাদীতার বিরুদ্ধে ন্যায়ের পথে থাকা মানুষদের সমর্থনে ঈশ্বরের সহযোগিতা করার সামর্থ্যের একটি নমুনা। বিশেষ করে যখন ইরানের হয়ে কাজ করা হামাস এই অঞ্চলে অস্থিতিশীলতা ছড়াতে চায়। আইডিএফ (ইসরাইলি সেনাবাহিনী) গাজায় হামাস সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে।

এই বিষয়ে মিডল ইস্ট আইয়ের পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টটি পরিচালনকারী ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টুইট দুটিতে কী বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে আরবি ভাষায় কোরআনের আয়াতসহ ইসরাইলের টুইটটি মধ্যপ্রাচ্যের মুসলিমদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা বলছেন, ইহুদিবাদী রাষ্ট্রটির এমন বক্তব্য পবিত্র কোরআনের অবমাননা ছাড়া কিছুই নয়।

প্রখ্যাত পাকিস্তানি-আমেরিকান ইসলামিক স্কলার ড. ইয়াসির কাজি বলেন, এটি কোরআন ও মানুষের পবিত্রতা নষ্ট করার মতো বিদ্রুপ।

অপর একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, ইসরাইলের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে গাজায় বোমাবর্ষণ নিয়ে কোরআনের আয়াত ব্যবহারের চেয়ে জঘন্য ও অমানবিক আর কিছু হতে পারে না। আমাদের পবিত্র গ্রন্থের আয়াত তোমাদের অসুস্থ ও প্যাঁচানো নান্দনিকতায় ব্যবহারের মতো কিছু না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31