IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
Home >> প্রবাস >> হোয়াইট হাউসে গেলেই ময়লা কাপড় নেন নেতানিয়াহু

হোয়াইট হাউসে গেলেই ময়লা কাপড় নেন নেতানিয়াহু

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেলেই সুটকেসভর্তি ময়লা কাপড় নেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার পত্নী সারা নেতানিয়াহু। হোয়াইট হাউস সফরকালে প্রতিবারই এটা করেন।

শুধু বিনামূল্যে ময়লা কাপড় ধোয়ানোর জন্যই তারা এটা করেন। সম্প্রতি এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের গেস্টহাউজে নোংরা কাপড় নিয়ে আসেন নেতানিয়াহু। কেননা গেস্টহাউজের কর্মীরা বিনামূল্যে কূটনীতিকের নোংরা কাপড় পরিষ্কার করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, একমাত্র নেতানিয়াহু দম্পতিই নোংরা কাপড়ে সুটকেসে ভরে নিয়ে আসেন, যাতে সেগুলো পরিষ্কার করা যায়। তাদের কয়েকটি সফরের পর এটা স্পষ্ট হয়ে যায় যে, তারা ইচ্ছা করেই নোংরা কাপড়চোপড় নিয়ে আসতেন।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দেয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাস। তাদের বক্তব্য, আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তির সাফল্য থেকে নজর ঘোরাতেই এমন উদ্ভট দাবি করা হচ্ছে।

এক বিবৃতিতে ইসরাইলি দূতাবাস বলেছে, সফরে কোনো কিছুই ড্রাই ক্লিন করা হয়নি। শুধু বৈঠকের আগে একজোড়া শার্ট ধুতে দেয়া হয়েছিল মাত্র।

আর প্রধানমন্ত্রী ও সারা নেতানিয়াহুর স্যুট ইস্ত্রি করানো হয়েছিল। এছাড়া ইসরাইল থেকে ওয়াশিংটন যাত্রাপথে ১২ ঘণ্টার ফ্লাইটে প্রধানমন্ত্রী যে দুটি পাজামা পরেছিলেন, সেগুলো ধুতে দেয়া হয়েছিল।

এবারের য্ক্তুরাষ্ট্র সফরে নেতানিয়াহু দম্পতি কয়টি সুটকেস নিয়ে গিয়েছিলেন সেটি জানায়নি ওয়াশিংটন পোস্ট। তবে ওবামা ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইসরাইলি প্রধানমন্ত্রীর আগের সফরগুলোতে একাধিকবার ব্যাগভর্তি নোংরা কাপড় পরিষ্কার করার তথ্য নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930