ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালিতে ১২ থেকে ১৫ বছর বয়সীদের সবাইকে ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার টিকাদান কর্মসূচি শুরু হয়। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত শুক্রবার ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেয়ার বিষয়টির অনুমোদন দেয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে চেষ্টা চালিয়ে যেতে হবে।
এদিকে আগামী ৭ জুন থেকে জার্মানিতে ১২ বছরের বেশি বয়সী শিশুদের ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হবে। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে ১৬ বছরের বেশি বয়সীদের প্রয়োগের জন্য এই টিকা আগেই অনুমোদন পেয়েছে।


