IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে ৩ হাজার চিকিৎসকের পদত্যাগ

ভারতে ৩ হাজার চিকিৎসকের পদত্যাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে একযোগে প্রায় তিন হাজার জুনিয়র চিকিৎসক পদত্যাগ করেছেন।

করোনা মহামারিতে বিভিন্ন দাবিতে দেশটির মধ্যপ্রদেশের চিকিৎসকরা ধর্মঘট পালন করছেন। সেই ধর্মঘটকে বৃহস্পতিবার আদালত অবৈধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজ্যটির তিন হাজার চিকিৎসক পদত্যাগ করলেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসক ও তার পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, বৃত্তি বাড়ানোসহ একাধিক দাবিতে গত সোমবার থেকে আন্দোলন করছিলেন মধ্যপ্রদেশের চিকিৎসকরা।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট জানায়, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

হাইকোর্টের এমন ঘোষণায় প্রতিবাদ জানান নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয়টি হাসপাতালের প্রায় তিন হাজার জুনিয়র চিকিৎসক একযোগে পদত্যাগ করেন।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কিতা ত্রিপাঠী জানিয়েছেন, ‘সরকার এখনও আমাদের দাবি মেনে নেয়নি। কেবল আশ্বাস দিয়েছে মাত্র। তাই এখনই আমরা ধর্মঘট তুলছি না।’

চলমান করোনা পরিস্থিতিতে রাজ্যের ডাক্তারদের এই পদত্যাগের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31