ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমতীরের উত্তর অংশে ফিলিস্তিনি এক যুবকের মাথায় গুলি করেছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
খবরে বলা হয়, বুধবার এ ঘটনা ঘটে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে নাবলুসের বেইতা গ্রামে বিক্ষোভে অংশ নেন ওই যুবক। সেখানেই তার মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।
‘গুরুতর আহতাবস্থায়’ ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক আইন পশ্চিমতীর ও জেরুজালেমকে অধিকৃত অঞ্চল এবং এখানে ইহুদি বসতিগুলোকে অবৈধ হিসেবে দেখে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news