IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত উত্তর কোরিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও মোকাবিলা— উভয় পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিশেষ করে ‘মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার’ ওপর জোর দেন দেশটির সর্বোচ্চ নেতা।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানায়।

যদিও এর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জো বাইডেন প্রশাসনের উদ্যোগকে উপেক্ষা করেছিল উত্তর কোরিয়া। তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

খবরে বলা হয়, কিমের এ মন্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা শুরুর পথ উন্মুক্ত করতে পারে।

কিম বলেন, আমাদের রাষ্ট্রের মর্যাদা রক্ষায় আমাদের পুরোপুরি প্রস্তুতি নিতে হবে।

সম্প্রতি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় কিম প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, উত্তর কোরিয়া খাদ্য সংকটে রয়েছে।

এভাবে উত্তর কোরিয়ার দুরবস্থার কথা স্বীকার করে নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তা ছাড়া এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপের প্রস্তুতির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিমের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়।

এর আগে বাইডেন প্রশাসন এক বিবৃতিতে উত্তর কোরিয়াকে ‘গুরুতর হুমকি’ হিসেবে অভিহিত করে।

উত্তর কোরিয়া এ বিবৃতির কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল।

এতে বলা হয়, বাইডেনের চাওয়া হচ্ছে- ‘উত্তর কোরিয়ার ওপর বৈরী নীতি বহাল রাখা’।

যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদের উত্তর কোরিয়াসংক্রান্ত নীতি পর্যালোচনা করেছে এবং দেশটি কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা অব্যাহত রাখবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা বৈঠক করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিন্তু নানা কারণে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা থমকে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31