IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নয় শিশুসহ নিহত ১০

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নয় শিশুসহ নিহত ১০

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝোড়ো হাওয়ার কারণে ১৮টি গাড়ি পরস্পরের সঙ্গে সংঘর্ষে ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে প্রচণ্ড ঝড়ের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।

বাটলার কাউন্টির পুলিশ কর্মকর্তা ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ মাস থেকে ১৭ বছর বয়সি শিশু রয়েছে। ঝড়ো হাওয়া এবং ভেজা রাস্তার কারণে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একটি আরেকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িগুলোতে আগুন ধরে যায়।

ঝড়ে আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আকস্মিক বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। দুর্ঘটনায় নিজের গাড়িতে এক ব্যক্তি ও তার ৯ মাসের কন্যাশিশু নিহত হয়েছে।

নিহতদের বাকি আটজন শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র‌্যাঞ্চের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর।

অলাভজনক প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা আলাবামা শেরিফ ইয়ুথ র‌্যাঞ্চেস ফেসবুক পোস্টে লিখেছে— আমরা আজ গভীরভাবে শোকাহত। র‌্যাঞ্চ পরিবার আজ বড় এক ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের একটি গাড়ি দুর্ঘটনায় ৯ শিশু মারা গেছে।’

দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তবে সংখ্যাটা কতজন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31