IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> গোপনে ইসরাইল সফর করেছিলেন ইমরানের বিশেষ সহকারী

গোপনে ইসরাইল সফর করেছিলেন ইমরানের বিশেষ সহকারী

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক এক সহযোগী গোপনে ইসরাইল সফর করেছেন। এসময় ইহুদিবাদি দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

ইসলামাবাদের একটি গোপন সূত্রের বরাতে ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়ম’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ খবর অস্বীকার করেছেন ইমরান খানের সাবেক বিশেষ সহকারী সাইয়েদ জুলফি বুখারি। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত বুখারী তার ব্রিটিশ পাসপোর্টের সুযোগ নিয়ে গত নভেম্বরের শেষ সপ্তাহে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছেছিলেন। এ সময় পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি পাকিস্তান সেনাপ্রধানের আলাদা একটি বার্তা তৎকালীন মোসাদ প্রধানের কাছেও পৌঁছে দেওয়া হয়।

সাইয়েদ জুলফি বুখারি একজন ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী। চলতি বছরের মে মাস পর্যন্ত তিনি বিদেশে ইমরান খানের বিশেষ সহকারী হিসাবে কাজ করতেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বসবাসকারী বুখারি ইসলামাবাদ থেকে বিমানে ইসরাইলে এসেছিলেন। তিনি তেল-আবিবেও গিয়েছিলেন। আরব দেশগুলোর চাপে পাকিস্তান-ইসরাইলের মধ্যে ওই বৈঠক হয়েছিল। তবে টুইট করে বুখারি এই খবরকে অস্বীকার করেছেন।

তার দাবি, ‘আমি ইসরাইল যাইনি। পাকিস্তানের সংবাদপত্র বলছে আমি ইসরাইল গিয়েছিলাম যেটা তারা ইসরাইলের সূত্রে জেনেছেন। আবার ইসরাইলের সংবাদমাধ্যমের দাবি তারা নাকি পাকিস্তানের সূত্রে জেনেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে, পাকিস্তানের সূত্রটা আসলে কী?’

প্রসঙ্গত, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আছে সৌদি আরবও। চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০২০ সালের ডিসেম্বরে ইসরাইলি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছিল মুসলিম অধ্যুষিত একটি দেশ থেকে একজন সিনিয়র পরামর্শদাতা ইসরাইলে গোপন বৈঠকে এসেছেন। কিন্তু দু’দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেই সময় কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে এবার সেই দেশের নাম যে পাকিস্তান তা উল্লেখ করেছে সংবাদপত্রটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31