ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
রোববার উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রয়াগরাজ জেলায়। সেখানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া বৃষ্টির কারণে যারা গৃহপালিত পশু হারিয়েছেন তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বজ্রপাতের অধিকাংশ ঘটনাই ঘটেছে গ্রামাঞ্চলে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
রাজ্যের প্রয়াগরাজে ১৪, কানপুর ও ফতেহপুরে পাঁচজন করে, কৌশাম্বীতে চারজন, ফিরোজাবাদ, উন্নাও এবং রায় বরেলিতে দুজন করে নিহত হয়েছেন। এ ছাড়া হারদই ও ঝানসিতে একজন করে নিহত হয়েছেন।
প্রতিবেদনে নিহত বাকি চারজন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
রোববার রাজস্থানের রাজধানীর জয়পুরে ১১ জনসহ বিভিন্ন জায়গায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
এর আগে শনিবারও উত্তরপ্রদেশ ও রাজস্থানে বজ্রপাতে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটে।


