IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু বেড়ে ৬৪

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু বেড়ে ৬৪

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের দক্ষিণের নাসিরিয়া শহরের ইমাম আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ ঘটনায় আরও ৬৭ জন আহত হয়েছেন।

ইরাকের ধী কার গভর্নরেটের রাজধানী নাসিরিয়া শহরের এ হাসপাতালে সোমবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর আরব নিউজের।

প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে পুলিশ ধারণা করছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে।

আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ইরাকের সিভিল ডিফেন্স।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি এ ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দেন।

ঘটনার তদন্তের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এর আগে এপ্রিলেও কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও ১১০ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31