IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২২০টির বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। বেশ কিছু দেশে প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিপর্যয় নেমে এসেছে। করোনা সংক্রমণ রোধে লকডাউন আর বিধিনিষেধের আওতায় আটকা পড়েছেন লাখ লাখ মানুষ।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ লাখ ১২ হাজার ১৪৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ের মধ্যে মারা গেছে আরও ৮ হাজার ৪৫৪ জন। একদিনের ব্যবধানে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে। একদিন আগে নতুন সংক্রমন ছিল চার লাখ ৬৬ হাজার ৩৯। একই সময়ে মৃত্যু হয়েছে সাত হাজার ৪৩৯ জনের।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ৭৮৫ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৮২ হাজার ৩শ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৯ হাজার ৮৬২ জন। তবে সুস্থ হয়েছে উঠেছেন দুই কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৫৩৭ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৯৯ জন। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৫ হাজার ২২৮ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি আট লাখ ৮৮ হাজার ৭০২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ২০৩ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ১৮৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬০ হাজার ১৩৭ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৪০ হাজার ৭৮৩ জন। অপরদিকে ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৫১ হাজার ৮০৩। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৯৩৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭ লাখ ৮ হাজার ৯১৩ জন।

এদিকে সংক্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬। দেশে মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ৩১৭। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ১৬২ জন। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31