IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> বাইডেনকে লজ্জায় পদত্যাগ করতে বললেন ট্রাম্প

বাইডেনকে লজ্জায় পদত্যাগ করতে বললেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যে দিয়ে আফগানিস্তান দখল করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেন আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন তার জন্য লজ্জায় তার পদত্যাগ করা উচিত। খবর এনডিটিভির

এক বিবৃতিতে রোববার ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে ২০ বছর পর শুন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও ভিন্নভাবে এবং আরও সফলতার সঙ্গে হতো।

ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেনা প্রত্যাহার করতে সেই সময়েই আফগান তালেবানের সঙ্গে চুক্তি সই হয়। তবে বাইডেন ক্ষমতায় এসে আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ করার সময়সীমা নির্ধারণ করেন। শুরু হয় প্রত্যাহার কার্যক্রম। আর তখন থেকেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

এ ধারাবাহিকতায় গতকাল রোববার কাবুলে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। এসময় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হন। এর পরপরই আফগানিস্তানের প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে তালেবান বাহিনী।

দেশত্যাগ করা প্রেসিডেন্ট আশরাফ গনি আত্মপক্ষ সমর্থন করে রোববার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন তার হাতে আর কোনো বিকল্প ছিল না।

তিনি আরও বলেন, তালেবানরা জিতেছে তাই সম্পদ, সম্মান এবং নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের। এ ছাড়া তিনি সংঘাত এড়ানোর জন্য কাবুল ছেড়েছেন কারণ, সেখানে লাখ লাখ মানুষ ঝঁকির মধ্যে রয়েছে।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা চালাচ্ছে তালেবানরা। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31