IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> আজারবাইজান থেকে দ্রুত সরে যেতে আর্মেনিয়াকে ইরানের হুশিয়ারি

আজারবাইজান থেকে দ্রুত সরে যেতে আর্মেনিয়াকে ইরানের হুশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড থেকে সরে যেতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এ আহ্বান জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আলী আকবর বেলায়েতি বলেন, আমরা যেমনিভাবে ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী তেমনি কারাবাখ ইস্যুতেও দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান।

ইরানের দৈনিক কেইহান-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আমাদের উত্তরের প্রতিবেশী। আর্মেনিয়া প্রতিবেশী আজারবাইজানের ভূখণ্ড দখল করে রেখেছে। তারা আর্মেনিয়ার দক্ষিণের অন্তত ৭টি শহর দখল করে রেখেছে।

জাতিসংঘের এ সংক্রান্ত চারটি ইশতেহার রয়েছে উল্লেখ করে বেলায়েতি বলেন, সব ইশতেহারেই বলা হয়েছে আজারবাইজানের একটা অংশ দখলে রেখেছে আর্মেনিয়া। এসব ইশতেহারে আর্মেনিয়াকে দখল ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বলা হয়েছে। ইরানও চায় আজারবাইজানের ভূখণ্ড সেদেশকে ফিরিয়ে দেয়া হোক। এসব অঞ্চল দখল করে নেয়ায় আজারবাইজানের ১০ লাখের বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেন, ইরান সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। এটা জাতিসংঘ সনদের নীতিমালার অংশ। আমরা জাতিসংঘের সদস্য হিসেবে এই নীতি মেনে চলি।

প্রসঙ্গত, আর্মেনিয়ার অবৈধভাবে দখল করে রাখা নাগরনো-কারাবাখ এবং এর পার্শ্ববর্তী সাতটি থানা দখলদার মুক্ত করতে আজারবাইজানী সেনাবাহিনী তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে। প্রতিদিন নতুন নতুন এলাকা স্বাধীন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31