IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানে যে কারণে ব্যর্থ যুক্তরাষ্ট্র

আফগানে যে কারণে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : কাবুলের সিংহাসন থেকে তালেবানকে হটানো হয়েছিল ২০০১ সালে। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। আবারও দৃশ্যপটে তালেবান। ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় আছে তারা।

আফগানিস্তানে তালেবানকে ক্ষমতাচ্যূত করার পর দীর্ঘ ২০ বছর ধরে দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি ছিল। কিন্তু হঠাৎ করেই চলতি বছরের এপ্রিলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।

পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট আফগান সংকট সামাধানের কোনো গ্রহণযোগ্য পথ বাতলে দেননি। তাই সেনা সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বাইডেনের সামনে।

আগের প্রেসিডেন্টের আমলে শুরু হওয়া এই ব্যয়বহুল যুদ্ধ শেষ করার জন্য নিজের দেশে ব্যাপক চাপে ছিলেন বাইডেন৷ কারণ অধিকাংশ মার্কিনিই এই যুদ্ধের বিরুদ্ধে ছিল। অন্য একটি দেশে দখলদার তকমা জোটার পাশাপাশি নিজেদের জানমালের ঝুঁকির তীব্র বিরোধিতা করছিল যুক্তরাষ্ট্রের নাগরিক।

নিজের দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য বাইডেনের এই যুদ্ধ শেষ করার প্রয়োজন ছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন।

অনেকেই আবার এধরনের জটিল আর বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় বাইডেনের অভিজ্ঞতার অভাবকে দায়ি করছেন।

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বাইডেন কখনো স্বতন্ত্রভাবে কোনো কার্যালয়ের দায়িত্ব পালন করেননি। তিনি দীর্ঘদিন আইনপ্রণেতা ছিলেন। তারপর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু এ ধরনের পরিস্থিতি তিনি আগে মোকাবেলা করেননি। তিনি কখনোই ঝুঁকিপূর্ণ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, এমন পদে ছিলেন না।

এসব বিষয়গুলোই আফগানিস্তানে মার্কিন বাহিনীর ব্যর্থতার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কাবুলের সিংহাসন থেকে তালেবানকে হটানো হয়েছিল ২০০১ সালে। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। আবারও দৃশ্যপটে তালেবান। ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় আছে তারা।

যদিও কট্টরপন্থী সংগঠনটির ক্ষমতা দখলে আফগানিস্তানের নারী অধিকার থেকে শুরু করে সাধারণ নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের শাসন ক্ষমতা ফের তালেবানের কাছে হস্তান্তর করার পর দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত সাধারণ নাগরিক আফগানিস্তান ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে ভীড় জমিয়েছে।

তালেবান কাবুল দখল করে নেওয়ার পর দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।
বিমানবন্দরে জনস্রোত ঠেকাতে মার্কিন সেনারা সেখানে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31