IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরান সফরে তালেবান নেতা বারাদার

ইরান সফরে তালেবান নেতা বারাদার

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার। মঙ্গলবারের এ সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে।

মোহাম্মদ নাঈম নামে ওই তালেবান মুখপাত্র জানান, বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী পরিস্থিতি এবং আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করবে। তবে এ সফর নিয়ে মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি।

এদিকে আফগানিস্তানের উত্তেজনার মধ্যে ইরানসহ ৪ দেশ সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

বুধবার তিনি তার সফর শুরু করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে তিনি তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান সফর করবেন। এরপর তিনি যাবেন ইরানে। তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এই সফরে উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বর্তমান এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। আফগানিস্তান ও আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও পারস্পরিক মতবিনিময় করবেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930