IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> তালেবানের সন্ধিরা গৃহযুদ্ধ থেকে বাঁচাতে পারে আফগানিস্তানকে

তালেবানের সন্ধিরা গৃহযুদ্ধ থেকে বাঁচাতে পারে আফগানিস্তানকে

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। ক্ষমতা হারায় তালেবান। দীর্ঘ লড়াই শেষে আবার কাবুলের মসনদে ‘বসেছে’ গোষ্ঠীটি। বসেছে বলা হলেও বহু ‘যদি’, ‘কিন্তু’ রয়েছে গেছে। এর মধ্যে তালেবানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে— দেশটিকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানো। এর জন্য প্রথম যে কাজ করতে হবে তা হলো— বহু জাতিতে বিভক্ত আফগানদের এক ছাতার নিচে আনা। অসম্ভব হলেও এ কাজটিই করতে হবে তালেবানকে।

তালেবানের কাবুল দখল ছিল অবিশ্বাস্য রকম দ্রুত। বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের অনুমানও ভুল প্রমাণ করেছে তারা। এখন সরকার গঠনের অপেক্ষার রয়েছে দলটি। যদি সরকারে সবার অংশগ্রহণ না থাকে তবে ফের গৃহযুদ্ধের শঙ্কা কিন্তু থেকেই যায়।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালানোর পর চলমান সংকট কাটিয়ে উঠতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর প্রথম প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং সাবেক সরকারের কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান। তালেবান মূলত সমর্থন পাচ্ছে পশতুনদের কাছ থেকে। কিন্তু দেশটিতে উজবেক, তাজিক এবং হাজারা জাতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশটিতে শান্তি চাইলে সব জাতির অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বেশকিছু প্রভাবশালী নেতার সঙ্গে ‘সন্ধি’ করতে হতে পারে তালেবানকে।

এমন ৮ নেতার একটি তালিকা করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। দেখে নিন আফগানিস্তানের স্বার্থে কাদের সঙ্গে তালেবানের ‘সন্ধি’ জরুরি—

গুলবুদ্দিন হেকমতিয়ার

৭২ বছর বয়সি গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি রাজনৈতিক দল হিজাব-ই-ইসলামির অন্যতম নেতা। গত ২৫ বছরে হেকমতিয়ার তালেবানের বন্ধুও ছিলেন, ছিলেন শত্রুও। তাকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বর্তমান পরিস্থিতিতে তিনি সংলাপ এবং নতুন সরকার গঠনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

হামিদ কারজাই

তালেবানের সঙ্গে আলোচনার টেবিলে এখন অন্যতম আলোচক হিসেবে রয়েছেন ৬৩ বছর বয়সি হামিদ কারজাই। যাকে একসময় এই তালেবান হত্যা করতে চাইত। যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট। ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন।

আব্দুল্লাহ আব্দুল্লাহ

চিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ নাম। তিনি নর্দান অ্যালায়েন্সের নেতা আহমাদ শাহ মাসুদের উপদেষ্টাদের একজন ছিলেন। বর্তমানে তিনি তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে মধ্যস্থতা করছেন। জাতীয় পুনর্মিলনে গঠিত উচ্চ পর্যারে কাউন্সিলের প্রধান তিনি। লড়েছেন কয়েকটি প্রেসিডেন্ট নির্বাচনেও।

এ ছাড়াও যুদ্ধবাজ নেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দস্তুম, সাবেক গোয়েন্দা প্রধান এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ, বিদ্রোহী নেতা আহমাদ মাসুদ, প্রাদেশিক নেতা আতা মুহাম্মদ নূর, হাজারা নেতা মুহাম্মদ করিম খালিলির সঙ্গে তালেবানের সমঝোতা করতে হতে পারে—যদি গোষ্ঠীটি স্থিতিশীল আফগানিস্তান চায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31