IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করবে না তালেবান: আনাস হাক্কানি

কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করবে না তালেবান: আনাস হাক্কানি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন এক তালেবান নেতা।

তালেবান নেতা জাল্লালুদ্দিন হাক্কানির ছেলে আনাস হাক্কানির উদ্ধৃতি দিয়ে ভারতীয় টিভি চ্যানেল নিউজ১৮ এ খবর জানিয়েছে।

তালেবানের শীর্ষস্থানীয় নেতা জালালুদ্দিন হাক্কানি আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা।

ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে সম্ভাব্য তালেবান সরকারের নীতি কী হবে এমন প্রশ্নের জবাবে আনাস বলেন, তালেবান অন্য কোনো একক দেশের অভ্যন্তরীণ বিষয় বা দুই দেশের সম্পর্কের বিষয়ে নাক গলাবে না।

তিনি আরও বলেন, ভারতসহ বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে তালেবান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে।

আনাস হাক্কানি বলেন, আমেরিকা প্রায় দুই দশক পর পাততাড়ি গুটিয়ে নিজের দেশে ফিরে গেছে এবং বর্তমানে প্রায় গোটা আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় তালেবানের আসন্ন ইসলামি সরকার সম্পর্কে বিশ্বব্যাপী নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যার বেশিরভাগই ঠিক নয়।

তালেবান ১৫ আগস্ট থেকে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর ভারত এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল।

নয়াদিল্লি আশঙ্কা প্রকাশ করে বলেছিল, তালেবান ক্ষমতায় আসার ফলে আফগানিস্তান কেন্দ্র করে ভারতে ‘সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী হামলা’ বেড়ে যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31