IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক

জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এনইউজির প্রেসিডেন্ট দুয়া লাশি লা। খবর আলজাজিরার।

দুয়া আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি কোনো থেকে সব নাগরিককে সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।

এ সময় দুয়া দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ কর্মসূচির ঘোষণা দেন।

দুয়া বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। আর এ জান্তা সরকারের বিরুদ্ধেই বিদ্রোহের ডাক দিলেন এনইউজির প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘যেহেতু এটি একটি গণবিল্পব, তাই মিয়ানমারের সব নাগরিককে দেশের প্রতিটি প্রান্তে মিং অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।’

ভিডিও বার্তায় দুয়া সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ আনেন এবং জাতিগোষ্ঠীগুলোকে সেনাবাহিনীর অবস্থানে ‘অবিলম্বে হামলা’ চালানোর আহ্বান জানান।

এদিকে সামরিক বাহিনীর দ্বারা নিয়োগ পাওয়া আমলাদের পদত্যাগের আহ্বান জানান দুয়া। একই সঙ্গে সীমান্তরক্ষী ও সেনাদের ‘জনগণের সঙ্গে যোগ দিয়ে জনগণের শত্রুদের বিরুদ্ধে হামলা’ চালানোর আহ্বানও জানান তিনি।

জ্যেষ্ঠ জেনারেল মিং অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে অশান্তি বিরাজ করছে। এরপর থেকে বিক্ষোভ, প্রতিবাদ হচ্ছে নিয়মিত। কিন্তু সেনাবাহিনী বর্বরতা এবং আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ায় শত শত মানুষের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31