IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> জনগণকে ধন্যবাদ জানাতে স্টেশনে ট্রুডো

জনগণকে ধন্যবাদ জানাতে স্টেশনে ট্রুডো


ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অল্প ব্যবধানে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে। জাতীয় নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে লিবারেল পার্টি। নির্বাচনে নিজের ও দলের জয়ের জন্য জনসাধারণকে ধন্যবাদ জানাতে মেট্রো স্টেশনে হাজির হয়েছিলেন জাস্টিন ট্রুডো। স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এক ফেসবুক পোস্টে আগের দুই বারের জয়ের কথা তুলে ধরে ট্রুডো বলেন, ‘২০১৫ ও ২০১৯ এর মতো আজ সকালেও আমি জনসাধারণকে ধন্যবাদ জানাতে মন্ট্রিয়েলের মেট্রো স্টেশনে থেমেছিলাম। এখন সময় অটোয়াতে ফিরে যাওয়ার। যেখানে আরও ভালো এক কানাডা গড়ার কাজ চলমান রয়েছে।’

সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো জয় পেয়েছেন ট্রুডো। আগের মতোই তাকে জোট সরকার গঠন করতে হবে। মহামারি করোনা মোকাবিলার সফলতাকে কেন্দ্র করে এককভাবে জয়ের আশা নিয়ে যে ভোটের ডাক দিয়েছিলেন তিনি তা শেষ পর্যন্ত সফল হয়নি।

এদিকে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভোটে জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে উল্লেখ করেছেন।

এক টুইট বার্তায় ট্রুডো বলেন, ধন্যবাদ, কানাডা। ভোট দেয়ার জন্য। লিবারেল পার্টিতে আপনার আস্থা রাখার জন্য। একটি উজ্জ্বল ভবিষ্যৎ বেছে নেয়ার জন্য। আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই শেষ করতে যাচ্ছি এবং আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার ছিল ১৭০টি আসন। ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি শেষ পর্যন্ত ১৫৮টি আসন নিশ্চিত করেছে। বিরোধী কনজারভেটিভরা পেয়েছে ১১৯টি আসন। এছাড়া সিপারেটিস্ট ব্লক কুইবেকোস পেয়েছে ৩৪ সিট এবং বামপন্থী নিউ ডেমোক্র্যাটস পেয়েছে ২৫ সিট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31