IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতে কমছে সংক্রমণ ও মৃত্যু

ভারতে কমছে সংক্রমণ ও মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই দিন পর আবার ৩০ হাজারের নিচে নেমেছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। শুক্রবারের তুলনায় শনিবার আক্রান্ত কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৪১৯ জন। আক্রান্ত কমার পাশাপাশি কমেছে ভারতের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৯০ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে করোনা ভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৫৮ জনের।

দৈনিক সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ২৮০ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ১ হাজার ৪৪২ জন।

তবে ভারতের বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান অনেকটা একই রকম রয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ১৮ হাজার। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের নিচে।

কর্নাটকেও গত কয়েক দিন ধরে হাজারের নিচে থাকছে দৈনিক সংক্রমণ। তবে তামিলনাড়ুতে প্রতিদিনই দেড় হাজার ছাড়াচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্ধ্রপ্রদেশে তা হাজার থেকে দেড় হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31