IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রেমিকার জন্য পুতিনের বিলাসবহুল ফ্ল্যাট

প্রেমিকার জন্য পুতিনের বিলাসবহুল ফ্ল্যাট


ধূমকেতু নিউজ ডেস্ক : পানামা পেপার্স কেলেঙ্কারির রেশ না কাটতেই নতুন করে আলোচনার জন্ম দিল ‘প্যান্ডোরা পেপার্স’। এর মাধ্যমে ফাঁস হয়ে গেল বিশ্বের প্রভাবশালী ৩৫ রাষ্ট্রনেতা, ৩০০ সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও বিলিয়নেয়ারদের গোপন সম্পদ ও লেনদেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বান্ধবীর জন্য ভ্লাদিমির পুতিনের কেনা ফ্ল্যাট বাড়ি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মোনাকোয় ২০০৩ সালের সেপ্টেম্বরে ৩৬ লাখ ইউরো গোপন লেনদেনের মাধ্যমে একটি বিলাবহুল ফ্ল্যাট কেনা হয়। যেখানে মন্টে কার্লো স্টার কমপ্লেক্সের চতুর্থ তলায় ঝকঝকে একটি ফ্ল্যাট, দুটি পার্কিং স্পেস, একটি স্টোররুম ও সুইমিং পুল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। চুক্তিতে সই করেছিল একটি স্থানীয় নোটারি।

প্যানডোরা পেপারসের কল্যাণে জানা যায়, ফ্ল্যাটটির আসল মালিক সভেৎলানা ক্রিভোনোগিখ নামের একজন নারী। যিনি রাশিয়ার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। থাকতেন ঘনবসতিপূর্ণ একটি অ্যাপার্টমেন্টে। আর পাঁচটা পরিবারের সঙ্গে বাথরুম ও রান্নাঘর ভাগাভাগি করতে হতো তাকে। মাত্র কয়েক বছরেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন এই নারী। সেন্ট পিটারসবার্গে অভিজাত এলাকায় ফ্ল্যাট, মস্কোয় সম্পত্তি, একটি ইয়টসহ আরও অনেক সম্পদ, যার আনুমানিক মূল্য ১০ কোটি ডলারের বেশি।

খবরে দাবি করা হয়, একসময় দোকানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা ক্রিভোনোগিখের কপাল খুলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার পর। সেন্ট পিটারসবার্গের মেয়র থাকার সময় পুতিনের সঙ্গে বন্ধুত্ব। একসময় পরিণত হন প্রেমিকায়। ২০০৩ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন এ নারী। লুইজা নামে ওই কন্যার জন্মদাতা পুতিনই। তবে পুতিনের ব্যক্তিগত বিষয়ে কখনো মুখ খোলেনি ক্রেমলিন।

মূলত ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) প্রতিবেদনের নাম দিয়েছে ‘প্যানডোরা পেপারস’। প্রকাশিত গোপন নথিগুলো বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের যৌথ অনুসন্ধানে বের হয়ে এসেছে।

জানা যায়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যৌথ অনুসন্ধানে প্রায় এক কোটি ২০ লাখ দলিলপত্র হাতে পেয়েছে। এরপরই এক এক করে বিশ্বের প্রভাবশালীদের গোপন সম্পদের তথ্য গ্রিক উপকথায় বিশ্বের প্রথম মানবী প্যানডোরার বাক্সের মতোই বেরিয়ে আসতে শুরু করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যে ৩৫ জন রাষ্ট্রনেতার তথ্য মিলেছে তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা। তাদের মধ্যে কেউ কেউ এখনও পদে বহাল। ৩০০ কর্মকর্তার মধ্যে রয়েছেন ৯০ দেশের মন্ত্রী, বিচারক, মেয়র, মিলিটারি জেনারেল। একশ বিলিয়নেয়ারের মধ্যে রয়েছে ব্যবসায়ী নেতা, রক তারকা, বিনোদন জগতের তারকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31