IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিজেপির কেন্দ্রীয় কমিটিতে মিঠুন

বিজেপির কেন্দ্রীয় কমিটিতে মিঠুন

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন টালিউডের ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী। অংশ নিয়েছিলেন বিজেপির নির্বাচনী প্রচারেও। বিজেপি জিতলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন এই অভিনেতা- এমন গুঞ্জন ছড়িয়েছিল সেই সময়।

কিন্তু বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর চিত্রপট পাল্টে যায়। বিজেপির করুণ পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হয়ে ওঠা আর হয়ে উঠেনি মিঠুনের।

তবে দেরিতে হলেও তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরে মিঠুনের যোগদান ও প্রচারণার মূল্যায়ন করেছে বিজেপি। দলটির জাতীয় নির্বাহী কমিটিতে পদ দেওয়া হলো তাকে।

বৃহস্পতিবার ৮০ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করে বিজেপি। এদের মধ্যে ৩৭ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। একই সঙ্গে ১৭৯ সদস্যের স্থায়ী আমন্ত্রিত অতিথিদের নিয়ে গঠিত কমিটিও ঘোষণা করেছে বিজেপি।

বিজেপির নতুন কমিটিতে মিঠুন ছাড়া আরও ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী এবং রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বাদ পড়েছেন দলের সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী ও তার ছেলে বরুণ গান্ধী।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের কয়েকজনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার সমালোচনার পর তাদের জাতীয় নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

বিজেপির নতুন জাতীয় নির্বাহী কমিটিতে আছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, রাজনাথ সিং, অমিত শাহ, নিতীন গড়কড়ি, পীযুষ গোয়েলর মতো বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।

তালিকায় নতুন অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিল্লি থেকে এস জয়শঙ্কর এবং মীনাক্ষী লেখি, হিমাচল প্রদেশ থেকে অনুরাগ ঠাকুর এবং উড়িষ্যা থেকে অশ্বিনী বৈষ্ণব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31