IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> সিয়ারালিওনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৯১ জনের প্রাণহানী

সিয়ারালিওনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৯১ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সিয়ারালিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানী তেলের ট্যাংঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার শহরটির ওয়েলিংটন এলাকার একটি ব্যস্ততম সুপার মার্কেটের সামনে বিস্ফোরণটি ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার সিএনএন এ খবর জানায়। সিয়ারালিওনের দুর্যোগ মোকাবেলা সংস্থার গণযোগাযোগ বিভাগের পরিচালক মোহামেদ ল্যামরেন বাহ বলেন, এ বিস্ফোরণের পর বেশ কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণের পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

সিয়ারালিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেন, ‘ট্রাজিক অগ্নিকাণ্ড ও বিপুল সংখ্যক মানুষের প্রাণহানীর ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত।’

এক টুইটে তিনি বলেন, ‘তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহায়তায় প্রয়োজনীয় সবকিছুই করবে।’ সিয়ারালিওনের রাষ্ট্র নিয়ন্ত্রিত মর্গ জানিয়েছে, তারা ৯০টি মরদেহ পেয়েছেন।

এ ঘটনায় প্রায় ১০০ জনের মতো আহত হয়েছেন। তাদেরকে রাজধানী ফ্রিটাউনের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিস্ফোরণের আগুনে আশপাশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। ছবি: সিএনএন

এক প্রতিবেদনে বলা হয়, ট্যাঙ্কার বিস্ফোরণের পর একটি যাত্রীবাহি বাসের সব লোক আগুনে পুড়ে মারা যান। এ আগুন সুপার মার্কেটেও ছড়িয়ে পড়ে।

সিয়ারালিওনের দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সিসে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ‘অত্যন্ত ভয়ানক।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31