IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> প্রবাস >> টপ নিউজ >> মিয়ানমারে বিক্ষোভে তাণ্ডব চালায় সেনাবাহিনী,নিহত ৫

মিয়ানমারে বিক্ষোভে তাণ্ডব চালায় সেনাবাহিনী,নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনী গাড়ি উঠিয়ে দিয়েছে। এতে নিহত হয়েছেন পাঁচজন ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া ১৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কমপক্ষে তিনটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া দেশটির বিভিন্ন অংশে একই ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চির বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলার প্রথমটিতে প্রত্যাশিত রায়ের আগেই এ ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিট পরেই তাণ্ডব চালায় সেনাবাহিনী।

এক বিক্ষোভকারী বলেন, আমি ধাক্কা খেয়ে একটি ট্রাকের সামনে পড়ে যাই। এরপর এক সৈনিক তার রাইফেল দিয়ে আমাকে পেটায়। তবে আমি তাকে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। তারপর সে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যবশত আমি পালিয়ে আসতে সক্ষম হয়েছি।

এদিকে বিরোধীদের ছায়া সরকার বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পিষ্ট ও গুলি করে হত্যা করা দেখে কষ্ট পেয়েছি। হামলার পর জান্তাবিরোধী দেশটির জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, আমরা সন্ত্রাসী সামরিক বাহিনীকে কঠোর জবাব দেবো। তারা নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নৃশংস ও অমানবিকভাবে হত্যা করছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির এনএলডি (ন্যাশনাল লি ফর ডেমোক্র্যাসি) সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে চড়াও হয় সামরিক সরকার। এতে এখন পর্যন্ত এক হাজার তিনশ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তারপরও দেশটিতে সামরিক বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এর আগে জান্তাকে অবৈধ ঘোষণা দিয়ে একটি ছায়া সরকার গড়ে তোলেন মিয়ানমারের রাজনীতিবিদরা, যার বেশিরভাগ সদস্যই এনএলডির। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নাম দিয়ে একে মিয়ানমারের বৈধ সরকার বলেও দাবি করেন তারা। অবশ্য মিয়ানমার জান্তা এনইউজি’কে ‘সন্ত্রাসী’ বলে ঘোষণা দিয়েছে। যার অর্থ, তাদের সঙ্গে যে কেউ আলাপ করলে বা যোগাযোগ রাখলেই বন্দি হতে পারেন।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31