IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে
Home >> বিনোদন >> চমক নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

চমক নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মডেলিং ও উপস্থাপনাকে পেছনে রেখে বড় পর্দায় নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। এরপর অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে রাখেন মিডিয়ার আলোচনায়। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার। সেই গান প্রকাশের পর সমালোচনার পাশাপাশি প্রশংসাও পান তিনি। এরপরে তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

এবার বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া। সেই গানে থাকবে অনেক চমক।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড হলেও সেটি এখনও প্রকাশিত হয়নি। ফারিয়া এবার দর্শকদের জন্য ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও উপহার দিতে চান। সেভাবেই নিচ্ছেন প্রস্তুতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া বলেন, ‌‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং তা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে। নতুন কিছু দেখার অনুভূতি দেবে। এজন্য সময় লাগছে।’

তিনি জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্ট সুন্দরভাবে এগোচ্ছে।

ফারিয়া আরও বলেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই দারুণ হবে। কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর এগোতে পারি।’

সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দাতেও ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে তিনি আরও একটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031