IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জে
Home >> বিনোদন >> অমিতাভের নিরাপত্তা নিয়েও উদ্বেগ

অমিতাভের নিরাপত্তা নিয়েও উদ্বেগ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’র (এসএফজে) টার্গেটে পড়েছেন ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সংগঠনটি। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, অমিতাভ বচ্চনও খলিস্তানিদের সম্ভাব্য ‘পরবর্তী টার্গেট’ হতে পারেন।

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দিলজিৎ। সেখানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাকে। সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয় খলিস্তানপন্থী সংগঠন ‘এসএফজে’। তাদের দাবি, একজন শিখ হিসেবে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ পুরো শিখ সম্প্রদায়ের সম্মানহানি করেছেন।

এ প্রসঙ্গে সংগঠনটি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ঘটনাও টেনে এনেছে। তাদের অভিযোগ, সে সময় অমিতাভ বচ্চন গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। কারণ রাজীব গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে কংগ্রেস সরকারের পাশে ছিলেন তিনি। এমনকি তখন কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়ে জিতেছিলেন তিনি। যদিও পরে রাজনীতি থেকে সরে দাঁড়ান অমিদতাভ বচ্চন।

‘এসএফজে’র পক্ষ থেকে সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেন, ‘অমিতাভ বচ্চনের মন্তব্যের কারণে ১৯৮৪ সালে ৩০ হাজার শিখের প্রাণ গিয়েছিল। আজ তার পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ দোসাঞ্ঝ সেই শহিদদের অপমান করেছেন। তাই পয়লা নভেম্বর তার অস্ট্রেলিয়া কনসার্ট বন্ধ করা হোক।’

সংগঠনটির এই হুমকির পর থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ ও অমিতাভ বচ্চনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলোর নজর এখন তাদের ওপর-যাতে কোনোভাবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলার চেষ্টা না হয়। সূত্রের দাবি, পরিস্থিতি ঘিরে সতর্ক রয়েছে ভারতীয় নিরাপত্তা মহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31