IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জে
Home >> বিনোদন >> শাবনূর সালমান শাহকে বড় ভাই ও সামিরাকে ঘনিষ্ঠ বন্ধু বললেন

শাবনূর সালমান শাহকে বড় ভাই ও সামিরাকে ঘনিষ্ঠ বন্ধু বললেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূর। ১৯৯৩ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করা এই নায়িকা তার ক্যারিয়ারে অসংখ্য সফল ছবিতে দর্শকের মন জয় করেছেন। এখন তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। মাঝখানে বেশ লম্বা বিরতির পর সিনেমার শুটিং করেছেন। তবে আবারও তিনি অভিনয় থেকে দূরে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই নিয়মিত দেখা যায় তাকে।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ‘প্রেম পিয়াসী’ ছবির এই নায়িকা। তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে সালমানের মৃত্যুর সঙ্গে জড়িয়ে। সেসব নিয়ে বিরক্তি প্রকাশ করে ‌ফেসবুকে সবাইকে সাবধান করে অনুরোধ জানিয়েছেন মনগড়া অপতথ্য না ছড়াতে।

এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমেও কথা বলেছেন শাবনূর। জানিয়েছেন স্পষ্ট করে সালমান শাহের সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক ছিল না তার। বরং সালমান ও তার তখনকার স্ত্রী সামিরার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার।

শাবনূর স্পষ্ট করে বলেন, ‘সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন। তিনি আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার পরিবারও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। নাচে সে একটু দুর্বল ছিল, তাই মাঝে মাঝে নাচ দেখাতে হতো। কিন্তু কখনোই ভাই-বন্ধু সম্পর্কের বাইরে কিছু ছিল না।’

শাবনূর আরও জানান, শুটিংয়ের সময়ে তার ঘনিষ্ঠ বন্ধু সামিরা তার হাতে চুড়ি পরিয়ে দিতেন, পোশাক মিলিয়ে দিতেন, কানের দুল বেছে দিতেন। নায়িকার ভাষায়, ‘আমরা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছি।’

সালমান শাহের মৃত্যুসংবাদ শোনার সময় শাবনূর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘শুরুতে বিশ্বাসই করতে পারিনি। পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারপর এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখেছিলাম।’

তিনি বড় পর্দায় ফিরতে উৎসাহী বলেও জানান। শাবনূর বলেন, ‘বেশ কিছু নির্মাতা আমার কাছে গল্প নিয়ে এসেছেন। প্রতিটা গল্পই মন মাতিয়ে দেয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আবার অভিনয়ে ডুবে যাব। আসলে আমি মনে করি শিল্পীদের বয়স দিয়ে মাপা উচিত না। ভালো গল্প ও চরিত্র পেলে যে কোনো বয়সে অভিনয় করা সম্ভব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31