IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> বিনোদন >> আসিফ আকবর এফডিসিতে মিউজিক স্কুল করতে চান

আসিফ আকবর এফডিসিতে মিউজিক স্কুল করতে চান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : গান ও ক্রিকেট নিয়ে আসিফ আকবরের ব্যস্ততা এখন দ্বিগুন। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে টানা দুই মাসের সংগীত সফর শেষ করে ফিরেছেন দেশে। ফিরেই ছুটে গেছেন ক্রিকেট মাঠের দায়িত্ব পালনে। তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। এর মাঝেই আসিফ জানালেন, নতুন সংগীতশিল্পীদের জন্য মিউজিক স্কুল চালু করতে চান তিনি।

তেজগাঁওয়ে নির্মাণাধীন বিএফডিসি কমপ্লেক্সে মিউজিক স্কুলটি করতে চান আসিফ। এটি গড়ে তুলতে চান যুক্তরাষ্ট্রের মিউজিক স্কুলের আদলে। এবার যুক্তরাষ্ট্র সফরে থাকার সময় বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন তিনি। সেই স্কুলগুলোর ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে এসেছেন।

আসিফ আকবর বলেন, ‘আমি সবসময় নতুন শিল্পীদের সঙ্গে গান করেছি। তরুণদের নিয়ে চলাই আমার অভ্যাস। আমাদের দেশে অসংখ্য মেধাবী ছেলে-মেয়ে আছে, কিন্তু সুযোগের অভাবে তারা ভালো কাজ করতে পারছে না। যারা গান শিখতে চায়, তাদের জন্য দেশে ভালো মানের, বিশ্বমানের মিউজিক স্কুল নেই। তাই এফডিসিতে যে নতুন কমপ্লেক্স হচ্ছে, সেখানে একটা মিউজিক স্কুল চালু করার ইচ্ছা আছে। আগে থেকে বিষয়টি নিয়ে ভাবছিলাম। এবার আমেরিকা ট্যুরে গিয়ে বিভিন্ন মিউজিক স্কুলের ছবি-ভিডিও নিয়ে এসেছি। সেসব স্কুলের আদলে গড়ে তুলব এই স্কুল। বহু কিছুতে গ্যাপ আছে আমাদের, সেসব ফিলআপ করার সময় এসেছে। একসময় ক্রিকেট খেলতাম, ক্রিকেট নিয়ে নতুন দায়িত্ব কাঁধে এসেছে। ইতিমধ্যে সে বিষয়ে কাজ শুরু করেছি। একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার যে প্রাপ্তি, সেখান থেকে একধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে, সেই দায়বদ্ধতাও ঠিকভাবে ফুলফিল করতে চাই। তাই নতুনদের নিয়ে আমার এই পরিকল্পনা।’

ক্রিকেটেও আসিফ কাজ করবেন তরুণদের নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন তিনি। যেখান থেকে উঠে আসবে বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ কান্ডারি। ইতিমধ্যে বোর্ডে নিজের কর্মপরিকল্পনা জমা দিয়েছেন তিনি।

এদিকে জানা গেল, ১৪ নভেম্বর কনসার্ট করতে সৌদি আরব যাবেন আসিফ আকবর। এ ছাড়া বেশ কিছু নতুন গানের কাজও রয়েছে তার। আসিফ বলেন, ‘প্রায় ১০টা গানের কাজ জমে আছে। দেশের বাইরে থাকায় করা হয়নি। প্রায় দুই মাসের সংগীত সফর শেষে দেশে ফিরেছি। এখন আবার ক্রিকেট নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে। ব্যস্ততা থাকবেই, সব নিয়েই তো এগিয়ে যেতে হবে। এসবের ফাঁকে গানগুলো করব। তা ছাড়া আগের মতো সব চ্যানেল-কোম্পানির গান করি না। ভালো কথা-সুর হলে নিজেই প্রযোজনা করি। নিজের জন্য, ভক্ত-শ্রোতাদের জন্য, ভালো গান করতে চাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031