IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জে
Home >> বিনোদন >> টাকা ফেরত চাইলেন দর্শক,কানাডায় গিয়ে বিতর্কে মাধুরী

টাকা ফেরত চাইলেন দর্শক,কানাডায় গিয়ে বিতর্কে মাধুরী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের নন্দিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি কানাডায় একটি শোতে অংশ নিতে যান তিনি। তবে এই শো তার জন্য বিতর্কের ঝড় বয়ে এনেছে। শোতে তিন ঘণ্টা দেরি করে হাজির হওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়েছেন। এই দীর্ঘ অপেক্ষার কারণে দর্শকরা ফুঁসতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে নানাভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ টিকিটের টাকাও ফেরত চাইলেন।

নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দর্শক ছিলেন চরম বিরক্ত। অনেকেই অভিযোগ করেছেন, টিকিটের মূল্য দিয়ে এতক্ষণ অপেক্ষা করতে বাধ্য হওয়ায় তাদের সময় এবং অর্থ নষ্ট হয়েছে। শো শুরু না হওয়া পর্যন্ত দর্শকরা বসে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। কিছুতেই খুশি করতে পারেননি মাধুরী।

এমনকি শোতে কিছু দর্শক জানিয়েছেন, বিজ্ঞাপনে কোথাও বলা হয়নি যে মাধুরী মাঝে মাঝে গল্প বলবেন বা একেক গানে খুব সংক্ষেপে নাচবেন।

কনসার্টের উদ্যোক্তাদেরও কাঠগড়ায় তোলা হয়েছে। দর্শকরা অভিযোগ করেছেন, অনুষ্ঠানের ব্যবস্থাপনা মোটেই সন্তোষজনক ছিল না। কেউ বলছেন, ‘খুবই খারাপ ব্যবস্থাপনা হয়েছে।’ আবার কেউ লিখেছেন, ‘টাকা ও সময়ের অপচয়।’ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মাধুরী দীক্ষিতের কানাডা শো নিয়ে নানান কটূক্তি ছড়িয়ে পড়েছে।

অভিযোগে বলা হচ্ছে, শোটি দর্শকের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অনেকেই দাবি করেছেন, টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। শো আয়োজনের পরিকল্পনায় ঘাটতি ও দেরির জন্য দর্শকরা দুঃখ প্রকাশ করেছেন।

তবে এ পর্যন্ত মাধুরী দীক্ষিত এই বিতর্কে কোনো মন্তব্য করেননি। অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে সাধারণত কোনো প্রশ্ন ওঠে না বলিপাড়ায়। কিন্তু সম্প্রতি এই কানাডা সফর তার ‘পেশাদারিত্ব জ্ঞান’কেই প্রশ্নের মুখে ফেলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31